৪৯তম বিসিএসে ৬৬৮ উত্তীর্ণ, ১৫টি পদে প্রার্থীই নেই!

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার রাতে এ ফলাফল প্রকাশ করা হয়, যেখানে ৬৬৮ জন প্রার্থী সাময়িকভাবে মনোনয়ন পেয়েছেন।

পিএসসি থেকে জানানো হয়েছে, এই বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি শূন্য পদে ৬৬৮ জনকে মেধাক্রম অনুযায়ী নিয়োগের জন্য মনোনয়ন দেয়া হয়েছে। তবে কিছু ক্যাডার পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে কাউকে মনোনয়ন করা সম্ভব হয়নি।

এ বিসিএসে মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১,২১৯ জন প্রার্থী। ২১ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশের পর ১০ অক্টোবর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।