বঙ্গবন্ধুকে কেউ মুছতে পারবে না -বঙ্গবীর কাদের সিদ্দিকী

বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধকে এবং স্বাধীনতাকে কেউ ভাঙতে বা মুছতে পারবে না—এমন মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

তিনি বলেন, “স্বাধীনতা অক্ষয় ও অমর, বঙ্গবন্ধুও তেমনি অক্ষয় ও অমর। কেউ তাঁকে ভাঙতে পারবে না, মুছতেও পারবে না।”

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলা হলরুমে তাঁর প্রয়াত স্ত্রী নাসরিন সিদ্দিকীর স্মরণসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, “আমি কিন্তু দোয়া অনুষ্ঠানে আওয়ামী লীগারদের দাওয়াত করতে বলেছিলাম। আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, কিন্তু মানুষের অন্তরে বঙ্গবন্ধু নিষিদ্ধ না। মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নিষিদ্ধ না। নিষিদ্ধ হতে পারে আইনের ধারা, মানুষের অন্তরের ধারা না।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার পতন ন্যায়ের কাছে অন্যায়ের পতন। এই পতনে রাজনৈতিক দলগুলোর শ্রম, ঘাম, বৈষম্যবিরোধী আন্দোলন এবং সর্বোপরি দেশের জনগণের ভূমিকা রয়েছে। আল্লাহর রহমতেই এই পতন হয়েছে। আমি যদি ভবিষ্যতে শেখ হাসিনার মতো করি, আমারও পতন হবে। অন্য কেউ করলেও তারও হবে।”

স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। সভায় সভাপতিত্ব করেন সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান।

এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবীবসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।