ববি উপাচার্যের পিএসের ফেসবুকে দপ্তরের গোপন নথি ফাঁস

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের দপ্তরের একাধিক গোপন নথি প্রকাশ পেয়েছে উপাচার্যের ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) মোহাম্মদ মিজানুর রহমানের ফেসবুক আইডিতে।

গতকাল সোমবার (২৮ অক্টোবর) মধ্যরাতে তার ফেসবুক আইডিতে কমপক্ষে ৬০টি নথি শেয়ার করা হয়। কিছু সময় পর পোস্টগুলো মুছে ফেললেও অনেক শিক্ষার্থী এরই মধ্যে স্ক্রিনশট সংরক্ষণ করেছেন। ফলে মঙ্গলবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়জুড়ে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

প্রকাশিত নথিপত্র বিশ্লেষণে দেখা গেছে, এর মধ্যে শিক্ষক-কর্মকর্তাদের চাকরিচ্যুতির আদেশ, শাস্তি ও তদন্ত প্রতিবেদন, অডিট আপত্তি, শিক্ষার্থীদের মামলার কাগজপত্র, এমনকি কর্মকর্তাদের চাকরির আবেদনপত্রের ব্যক্তিগত ছবি পর্যন্ত অন্তর্ভুক্ত রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান সাংবাদিকদের বলেন “আমি কিছুই জানি না। কীভাবে এসব গোপন নথি আমার ফেসবুক স্টোরি থেকে শেয়ার হলো, তা-ও বুঝতে পারছি না।”

প্রতিষ্ঠানটির গোপন নথি ফাঁসের বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।