মহেশপুরে মসজিদে যাওয়ার পথে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ

ঝিনাইদহের মহেশপুরে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় জামায়াতে ইসলামীর চার নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার যাদবপুর বাজার মসজিদের সামনে এ হামলা হয়।

আহতরা হলেন স্থানীয় জামায়াতের কর্মী খালিদ হাসান, মো. আশরাফুল, মো. সিদ্দিক ও শহীদ বিশ্বাস। বর্তমানে তারা মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

ঝিনাইদহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাই বলেন,“যাদবপুর এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে মাগরিবের নামাজ পড়তে যাচ্ছিল আমাদের কর্মীরা। এ সময় আশরাফুল ও আব্দুল গফুরের নেতৃত্বে একদল সন্ত্রাসী লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।”

তিনি আরও বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদুর রহমান বলেন,“খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।