স্ত্রীকে বাড়ি আনতে না পেরে আত্মহননের চেষ্টা স্বামীর!

শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে ফিরিয়ে আনতে না পেরে নিজের শরীরে পেট্রোল ঢেলে আত্মহননের চেষ্টা করেছেন রায়হান মিয়া (২৭) নামের এক যুবক।  

স্ত্রীকে নিয়ে আসার জন্য তিনি তার বাবাকে অনুরোধ করেছিলেন, কিন্তু বাবা তার স্ত্রী কে ফিরিয়ে আনতে না পারায় এই পদক্ষেপ নেন তিনি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতরভাবে দগ্ধ অবস্থায় তাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

রায়হানের আত্মীয়স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে আদুরী বেগমের সঙ্গে বিয়ে হয় রায়হানের। তাদের দুটি সন্তানও রয়েছে। কিন্তু সম্প্রতি রায়হানের পরকীয়ার সম্পর্ক নিয়ে সংসারে অশান্তি শুরু হয়। এই সম্পর্ক নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ তীব্র হয়ে উঠে। এর জের ধরে প্রায় এক মাস আগে আদুরী বেগম দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান।

রায়হান কয়েকবার শ্বশুরবাড়ি গেলেও স্ত্রী ফিরে আসতে রাজি হননি। শেষ পর্যন্ত তিনি তার বাবা চাঁন মিয়াকে অনুরোধ করেন যেন তিনি স্ত্রীকে বুঝিয়ে সংসারে ফিরিয়ে আনেন। কিন্তু চাঁন মিয়া সেই অনুরোধ রাখতে শ্বশুরবাড়ি গেলেও, সেখানে তার পুত্রবধূকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো সমাধান হয়নি। বরং শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু শর্তারোপ করা হয়, যা নিয়ে সমঝোতা না হওয়ায় চাঁন মিয়া স্ত্রীকে নিয়ে না ফিরে একাই বাড়ি চলে আসেন।

বাবার কাছ থেকে এই খবর শুনেই রায়হান এ সিদ্ধান্ত নেন। রাগ, ক্ষোভ আর অভিমানে তিনি নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন। প্রতিবেশীদের তৎপরতায় আগুন নিভিয়ে ফেলা সম্ভব হলেও তার শরীরের ৯০ শতাংশই পুড়ে গেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকলেছুর রহমান মণ্ডল ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায়হানের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. হাকিম আজাদ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না আসলেও বিষয়টি তারা জানতে পেয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।