বাংলাদেশ ব্যাংক আজ মুদ্রানীতি ঘোষণা করবে

খবরওয়ালা অনলাইন ডেস্ক: উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময় হার স্থিতিশীল রাখা, পর্যাপ্ত রিজার্ভ সংরক্ষণ এবং বিনিয়োগ বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ মুদ্রানীতি ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এছাড়াও সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, বিএফআইইউয়ের প্রধান, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, মুখপাত্র ও সহকারী মুখপাত্ররা উপস্থিত থাকবেন।

বর্তমান তীব্র অর্থনৈতিক চাপের মধ্যে এই মুদ্রানীতি ঘোষণা করা হচ্ছে। জানুয়ারি মাসে মূল্যস্ফীতি কিছুটা কমে আসায় নীতি সুদহার আর বাড়ানো হবে না বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, অন্তর্বর্তী সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতিতে বড় কোনো স্বস্তি ফেরানো সম্ভব হয়নি। তবে বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিক অবনতি ঠেকানো গেছে। বিশেষ করে, অর্থপাচার রোধে কঠোর নীতি গ্রহণের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আর আগের মতো কমছে না। বরং দীর্ঘদিন ধরে রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে স্থিতিশীল রয়েছে। গত বুধবার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২০.২০ বিলিয়ন ডলারে। এই মুদ্রানীতি ঘোষণার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি মূল্যস্ফীতি ও রিজার্ভ সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।