বাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আহত চালক-আরোহী

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় বাইকে থাকা দম্পতি আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে স্টার বেকারীর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৬৫ বছর বয়সী বৃদ্ধ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ধনুপুর গ্রামের মৃত আব্দুল খালেক কালামিয়ার ছেলে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন। আর সাইদুল ইসলাম ও তার স্ত্রী সাবিহা বেগমের চিকিৎসা চলছে।”

শাহ আলমের ছেলে আলাউদ্দিন বলেন, “গত পরশু গাজীপুর থেকে বাবা গ্রিন রোডে আমার বাসায় বেড়াতে এসেছিল। সন্ধ্যায় খবর পাই বাবা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

আহত সাইদুল ইসলাম বলেন, “আমরা স্বামী-স্ত্রী বসুন্ধরায় সিটিতে আসছিলাম। পথে বৃদ্ধ লোকটি রাস্তা পার হচ্ছিল। আমি নিজেও ব্রেক করে আবার চালু করি, তখন লোকটি আবার বাইকের দিকে চলে আসে।

 

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।