বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি: শাজাহান খান

রাজধানীর কয়েকটি থানার পৃথক মামলায় গ্রেফতার শুনানি শেষে সাবেক নৌ পরিবহণ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান জানিয়েছেন, ‘বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি।’ বুধবার (১৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে হাজির করা হলে তিনি এ মন্তব্য করেন।

এদিন সকালে ৯টায় তাকে আদালতের হাজতখানায় আনা হয়। ৯টা ৫০ মিনিটে হাজতখানা থেকে আদালতের উদ্দেশ্যে নেওয়া হয়। এ সময় তাকে বেশ হাসিখুশি দেখা যায়। আদালতে রিমান্ড ও জামিন শুনানির সময় শাজাহান খান কাঠগড়ার সামনেই দাঁড়িয়ে মনোযোগ সহকারে শুনানি শোনেন। এ সময় তাকে হাস্যোজ্জ্বল দেখা যায় এবং অন্যান্য আসামিদের সঙ্গে আলাপও করতে দেখা গেছে। শুনানির একপর্যায়ে আদালতের অনুমতি নিয়ে তিনি পানি পান করেন।

শুনানি শেষে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা তিন মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাকে হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালত চত্বর থেকে হাজতখানায় নেওয়া হয়। এ সময়ও তিনি হাসিমুখেই ছিলেন।

কারাগারে নববর্ষ কেমন কাটলো — সাংবাদিকদের এমন প্রশ্নে শাজাহান খান বলেন,‘আমাদের কথা আর কত শুনবে, তোমরা কিছু বলো। নববর্ষ যে হইছে, এটাই তো…!’

উল্লেখ্য, ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়। তিনি মাদারীপুর-২ আসন (রাজৈর-মাদারীপুর সদরের একাংশ) থেকে টানা অষ্টমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।