বিনা খরচে তুরস্কে পড়াশোনার সুযোগ

তুরস্কের জনপ্রিয় স্কলারশিপ হলো ‘বিলকেন্ট ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্কলারশিপ’। সম্পূর্ণ অর্থায়নসহ এই স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

বিলকেন্ট বিশ্ববিদ্যালয় তুরস্কের আঙ্কারায় অবস্থিত একটি অলাভজনক বেসরকারি বিশ্ববিদ্যালয়। এর লক্ষ্য উচ্চশিক্ষা ও গবেষণায় তুরস্কের শীর্ষস্থানীয় গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটিতে শ্রেষ্ঠত্বের কেন্দ্র তৈরি করা।

সুযোগ সুবিধা:

নির্বাচিত শিক্ষার্থীরা সব ধরনের টিউশন ফি মওফুক পাবেন;
 

উপবৃত্তি ও আবাসন সহায়তা হিসেবে প্রতি মাসে সাড়ে চার হাজার তুর্কি লিরা প্রদান করবে;

স্বাস্থ্যবিমা প্রদান করবে;

ল্যাপটপ এবং খাবার কার্ড প্রদান করবে;

বৈজ্ঞানিক অনুষ্ঠানে যোগদানে ভ্রমণ সহায়তা দিবে;

অধ্যয়নের বিষয়:

ফলিত প্রযুক্তি, ব্যবস্থাপনা, অর্থনীতি, সামাজিক বিজ্ঞান, নকশা ও স্থাপত্য, প্রকৌশল, ব্যবসায় প্রশাসন, বিজ্ঞান, সংগীত ও পরিবেশনা শিল্পকলা, সামাজিক বিজ্ঞান স্নাতক স্কুল, স্নাতক স্কুল অব এডুকেশন।

আবেদনের যোগ্যতা:

তুরস্কের নাগরিকসহ যে কোনো দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন;

স্নাতক শিক্ষার্থীদের আবেদনে সিজিপিএ ন্যূনতম ২.৮০ থাকতে হবে;

স্নাতকোত্তর শিক্ষার্থীদের আবেদনে সিজিপিএ কমপক্ষে ২.৮০ থাকতে হবে;

ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএসে কমপক্ষে ৬.৫ স্কোর থাকতে হবে;

আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ জুলাই ২০২৫।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।