ভারতকে ভেঙে খণ্ড খণ্ড দেশ করার প্রস্তাব অস্ট্রিয়ান কূটনীতিকের

অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও কূটনীতিক গুনথার ফেলিঙ্গার ধর্ম, জাতি এবং ভাষার ভিত্তিতে ভারতকে একাধিক ছোট দেশে বিভক্ত করার প্রস্তাব দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) তিনি এই পরিকল্পনার একটি মানচিত্র প্রকাশ করে তার নাম দিয়েছেন ‘এক্স ইন্ডিয়া’। 

তার এই মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ হিসেবে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

ন্যাটো সম্প্রসারণ কমিটির অস্ট্রিয়ান চেয়ারম্যান ফেলিঙ্গার তার পোস্টে লিখেছেন, ভারতের জনগণকে ‘রাশিয়াপন্থী স্বৈরশাসক নরেন্দ্র মোদির’ শাসন থেকে মুক্ত করা প্রয়োজন। তিনি ‘মুক্ত খালিস্তান’-এর মতো নতুন রাষ্ট্র গঠনের কথা বলেন এবং দাবি করেন যে, এই বিষয়ে তিনি শিখ নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।

প্রকাশিত মানচিত্রে পাঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থানসহ উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলোকে ‘খালিস্তান’ নামে দেখানো হয়েছে। মহারাষ্ট্র, অন্ধ্র, বিহার, গুজরাট, পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ও দক্ষিণ ভারতের রাজ্যগুলোকেও আলাদা দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

যদিও ফেলিঙ্গার অস্ট্রিয়া সরকারের কোনো পদে নেই, তার এই মন্তব্য ও মানচিত্র নিয়ে ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই খবরটি ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত হয়।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।