ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, বিশেষ পরিস্থিতিতে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে থাকবেন কি না, তা একান্তই তার নিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
আজ শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের প্রশ্নের জবাবে এই তথ্য জানান জয়শঙ্কর। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে এসেছিলেন বিশেষ পরিস্থিতির কারণে এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার নিজেরই রয়েছে।
জয়শঙ্কর বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ উন্নতির আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের জনগণের ইচ্ছা প্রতিফলিত হবে এবং তা দ্বিপক্ষীয় সম্পর্কের ভারসাম্যপূর্ণ ও পরিপক্ব দৃষ্টিভঙ্গির ভিত্তিতে প্রভাব ফেলবে।
গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র–জনতার আন্দোলনের পর ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন। এরপর বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করলেও নয়াদিল্লি এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি।
খবরওয়ালা/এসএস



