ভালোবেসে বিয়ের ৫ মাস না যেতেই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর ঢাকার দোহারে ফারদিন সুলতানা তানজিলা (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রাইপাড়া ইউনিয়নের লক্ষ্মীপ্রসাদ দেওয়ান বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

 নিহত তানজিলা নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা ভাংগা মসজিদ এলাকার মো. ফরিদের মেয়ে। পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহতের ফুপু সোনিয়া বেগম জানান, ৫ মাস আগে দোহার উপজেলার লক্ষ্মীপ্রসাদ গ্রামের জাহাঙ্গীরের ছেলে মাসুম রায়হানের সঙ্গে ভালোবেসে বিয়ে হয় তানজিলার। শুক্রবার সকালে তানজিলার শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানানো হয় যে সে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। পরিবারের ধারণা, তানজিলাকে হত্যা করা হয়েছে।

তানজিলার বাবা ফরিদ বলেন, তার মেয়ের মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়। তিনি এ বিষয়ে মামলা করবেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার দাবি করেন।

এ বিষয়ে দোহার থানার ওসি মো. হাসান আলী বলেন, পুলিশ লাশ উদ্ধার করে থানায় এনেছে। ময়নাতদন্তের জন্য তা হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।