ভূমিকম্পে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যাহত: দেশের বিভিন্ন এলাকায় ব্ল্যাকআউট

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কারণে বেশ কিছু বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত হয়েছে এবং বহু অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এক বিবৃতিতে জানায়, তারা দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছে।

পিডিবির কর্মকর্তারা জানান, ভূমিকম্পের সময় বিবিয়ানা-২ (সামিট) ৩৪১ মেগাওয়াট, আশুগঞ্জের ৫৫ মেগাওয়াট ও ৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

এ ছাড়া এসএস পাওয়ারের ৬০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট চালু থাকলেও সরবরাহ বন্ধ হয়ে পড়ে।

কয়েকটি বিদ্যুৎকেন্দ্র আংশিকভাবে উৎপাদন কমিয়ে পরিচালনা করা হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে বিবিয়ানা-৩, আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট এবং সিরাজগঞ্জ ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র।

পিডিবি কর্মকর্তারা জানান, ঘোড়াশাল এআইএস গ্রিড সাবস্টেশন থেকেও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। আগুন লাগা, ইনসুলেটর ভেঙে যাওয়া ও অন্যান্য কারণে বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।