মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬, ১৩শে শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬, ১৩শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

দেশ

ভূমি সেবায় ‘ডিজিটাল’ দুর্ভোগ, ভোগান্তিতে জনসাধারণ

খবরওয়ালা অনলাইন ডেস্ক

প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট ২০২৫

ভূমি সেবায় ‘ডিজিটাল’ দুর্ভোগ, ভোগান্তিতে জনসাধারণ

ভূমি সেবা সহজ করার জন্য সরকার ডিজিটাল নামজারি ব্যবস্থা চালু করলেও এটি এখন জনগণের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনলাইনে আবেদন করেও মানুষকে ভূমি অফিসে অতিরিক্ত টাকা ও সময় খরচ করতে হচ্ছে। সার্ভারের ত্রুটি, অদক্ষ জনবল এবং জটিল প্রক্রিয়ার কারণে জমি কেনাবেচা স্থবির হয়ে পড়েছে। এর ফলে সরকারের রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়ছে। 

২০২০ সালে ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’ হাতে নেওয়া হলেও পাঁচ বছর পরেও এর সুফল মিলছে না। সেবাপ্রার্থীদের অভিযোগ, অনলাইনে খতিয়ান পাওয়া যায় না, সার্ভার থেকে ফাইল হারিয়ে যায় এবং ভুল সংশোধনের কোনো সুযোগ নেই। ফলে মাসের পর মাস আবেদন ঝুলে থাকে। এই ডিজিটাল ভোগান্তির কারণে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। এমনকি জরুরি প্রয়োজনে যেমন মেয়ের বিয়ে, চিকিৎসা বা বিদেশযাত্রার জন্য জমি বিক্রি করা যাচ্ছে না। অনেক এলাকায় বাড়ির নির্মাণ কাজও বন্ধ হয়ে গেছে।

রাজধানীর গুলশান, বাড্ডা, তেজগাঁওসহ দেশের বিভিন্ন ভূমি অফিসে ঘুরে দেখা গেছে, মানুষ দিনের পর দিন ঘুরেও কাজ করাতে পারছে না। বাধ্য হয়ে অনেকে দালালদের শরণাপন্ন হচ্ছে এবং অতিরিক্ত টাকা খরচ করছে। দেশের প্রায় সব ভূমি অফিসেই নিয়মিত সার্ভার ডাউন থাকে। কর্মকর্তাদের উপস্থিতি কম এবং প্রশিক্ষণের অভাব প্রকট। অনেক জায়গায় প্রশিক্ষণহীন কম্পিউটার অপারেটর দিয়ে কাজ চালানো হচ্ছে। এতে নথি আপলোডে ভুল হচ্ছে, যা সংশোধনের কোনো পথ নেই। পাসপোর্ট দিয়ে আবেদনের সুযোগ না থাকায় প্রবাসীরাও বিপাকে পড়েছেন।

ভুক্তভোগীরা জানান, ডিজিটাল ব্যবস্থার কারণে ভোগান্তি আরও বেড়েছে। আগে ম্যানুয়াল পদ্ধতিতে সাত থেকে দশ দিনের মধ্যে নামজারি হয়ে গেলেও এখন এক থেকে দেড় মাস লেগে যাচ্ছে। রমনা সার্কেলের এক সেবাপ্রার্থী জানান, অনলাইনে ভুল বেশি হচ্ছে এবং আগের পদ্ধতিই ভালো ছিল। কর্মকর্তারাও স্বীকার করেন যে, পুরোপুরি অনলাইন সচল না হওয়া পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতি বন্ধ করা ঠিক হয়নি।

ডিজিটালাইজেশনের কারণে জমির রেজিস্ট্রি ও নামজারি অর্ধেকে নেমে এসেছে। উত্তরা সাবরেজিস্ট্রি অফিসের পরিসংখ্যানে দেখা যায়, ২০২২ সালে ম্যানুয়াল রেজিস্ট্রি হয়েছে ১৩,৭৩৯টি, আর ই-রেজিস্ট্রি হয়েছে মাত্র ৪০২টি। পরের বছরগুলোতেও একই ধারা অব্যাহত ছিল। নারায়ণগঞ্জের রূপগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদনের সংখ্যা ব্যাপক হারে কমে গেছে। যখন ম্যানুয়াল পদ্ধতিতে দিনে ১৫০ থেকে ২০০টি দলিল হতো, এখন সেখানে দিনে মাত্র ২৫ থেকে ৩০টি দলিল হচ্ছে। এর ফলে সরকারের রাজস্ব আয়ও কমে গেছে।

তেজগাঁও ভূমি অফিসে গিয়ে দেখা যায়, লালমনিরহাটের আনোয়ার হোসেনের মতো অনেকেই অনলাইনে ভুলের শিকার হয়ে দুই বছর ধরে ঘুরছেন। গুলশান ভূমি অফিসের এক সেবাগ্রহীতা জানান, সরকারি ফি ২,২০০ টাকা হলেও তাকে ১৪,০০০ টাকা দিতে হয়েছে। অনেকেই সার্ভার সমস্যার কারণে খাজনা দিতে পারছেন না।

চট্টগ্রামের বিভিন্ন উপজেলাতেও একই ধরনের ভোগান্তি দেখা গেছে। সীতাকুণ্ডের নুরুন্নবী দুই মাস পর জানতে পারেন তার ফাইলই নেই এবং নতুন করে আবেদন করতে বাধ্য হন। মিরসরাইয়ের জাহেদ হোসেন ওয়ারিশান সম্পত্তির নামজারির জন্য অনলাইনে খতিয়ান না পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেছেন।

ভূমি অফিসের কর্মকর্তারা সার্ভার ডাউন ও প্রশিক্ষণের অভাবকে সমস্যার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, তারা যে সার্ভার ব্যবহার করছেন তার সক্ষমতা মাত্র ৮০ শতাংশ এবং তাদের কেউ প্রশিক্ষণপ্রাপ্ত নয়।

সীতাকুণ্ডের মীনা আক্তার নামের এক ভুক্তভোগী ডিজিটাল ভুলের কারণে একই জমির জন্য তিনবার আবেদন করতে বাধ্য হন। পাসপোর্ট ছাড়া আবেদন না হওয়ায় প্রবাসীরাও সমস্যায় পড়েছেন। প্রবাস থেকে জমি বিক্রি করতে এসেও তারা নামজারি করতে পারছেন না।

ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের পরিচালক মো. পারভেজ হাসান সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা করছেন। ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সার্ভার আপডেট চলছে এবং শিগগিরই সমস্যার সমাধান হবে।

খবরওয়ালা/টিএসএন