ধর্ষণে ব্যর্থ হয়ে শিশু ছোঁয়াকে হত্যা করে ফুপাতো ভাই জিহাদ: ডিবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে সাত বছরের শিশু ছোঁয়া মনি হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনা মো. মনিরুল ইসলাম জিহাদ নামের ভিকটিমের ফুপাতো ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে রায়গঞ্জ আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন গ্রেপ্তার আসামি।

গ্রেপ্তারকৃত মো. মনিরুল ইসলাম জিহাদ উল্লাপাড়া উপজেলার হাওড় গ্রামের মো. জিল্লুর রহমানের ছেলে। নিহত ছোঁয়া মনি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমুড়া গ্রামের সুমন শেখের মেয়ে।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হক রতন সাংবাদিকদের বলেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে এ হত্যাকাণ্ডের একমাত্র আসামি মনিরুল ইসলাম জিহাদকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে লোমহর্ষক এ ঘটনার বিবরণ দিয়েছে জিহাদ। জিজ্ঞাসাবাদে জিহাদ জানায়, গত বুধবার সকাল ৯টার দিকে তার মামাতো বোন ছোঁয়া মনি মাদ্রাসা থেকে ফেরার পথে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ছোঁয়া মনি তার সঙ্গে হওয়া ঘটনাগুলো বাবা-মাকে বলে দেওয়ার কথা জানায়। তখন প্রতিবেশির পরিত্যক্ত টয়লেটের ওয়ালের সঙ্গে আছড়ে তাকে হত্যা করে জিহাদ। এরপর মরদেহ টয়লেটের মধ্যেই ফেলে রেখে চলে যান।

এসআই নাজমুল বলেন, হত্যাকাণ্ডের পর জিহাদ বাড়ি গিয়ে অন্যদের সঙ্গে নিজেও ছোঁয়া মনিকে খোঁজার নাটক করেন। মসজিদে মাইকিংও করেন। এরপর টয়লেট থেকে শিশুটির মরদেহ উদ্ধার হওয়ার খবর পেয়ে সে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জিহাদের রক্তমাখা টি-শার্ট ও লুঙ্গি উদ্ধার করা হয়।

এর আগে বুধবার বিকেলে প্রতিবেশির ভাঙা ও পরিত্যক্ত টয়লেটের ওপর থেকে ছোঁয়া মনির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির দাদি মোছা. ফিরোজা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মামলা করেন। ঘটনার ৭২ ঘণ্টা পর রহস্য উদ্‌ঘাটন করে গোয়েন্দা পুলিশ।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।