ভেড়ামারায় অবৈধ অটো রিকশার দাপটে জীবনযাত্রা বিপর্যস্ত

ভেড়ামার প্রতিনিধি ॥ অটো রিকশার দাপটে জীবনযাত্রা বিপর্যস্ত। অটো রিকশার সয়লাব ভেড়ামারা শহরে প্রধান প্রধান সড়কে। দিনের শুরুতে যানজট নিরসনে নেই কোনো প্রশাসনিক উদ্যোগ যেখানে সেখানে যাত্রী উঠানামা যত্রতত্র পার্কিং। এই কারণে যানজটে পড়ছে ভেড়ামারাবাসী। ভেড়ামারা পৌরসভার লাইসেন্স নিয়ে চলছে কয়েকশত রিকশা, অটো রিকশা। এ নিয়ে চলছে লাখ লাখ টাকার বাণিজ্য। বিপুল সংখ্যক অটো রিকশার কারণে শহরে বেড়েছে যানজট। ভেড়ামারাবাসী সহ আশেপাশের উপজেলার বাসীদের ভোগান্তি। আবার প্রতিটি লাইসেন্সের জন্য দিতে হয় টাকা। বছর বছর নবায়ন করারও নিয়ম রয়েছে। ভেড়ামারার যেদিকে চোখ যায় শুধু ব্যাটারি চালিত অটো রিকশা আর রিকশা। তিন চাকার এসব বাহনের আধিপত্য ভেড়ামারা শহর জুড়ে প্রধান প্রধান সড়কে। এসব বাহনের মূল তালিকা শক্তি বিদ্যুৎ। যার একটি গাড়ির চার্জ হতে সময় চলে যায় দিনের অর্ধেক সময়। ভেড়ামারায় বেড়েই চলেছে অটো রিকশার দৈরাত্য ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজটের। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে শহরের অলি গলিতে এসব রিকশার কারণে সৃষ্টি হচ্ছে যানজটের। তবে এসব অটো রিকশা নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা নেওয়া না হলে ভবিষ্যতে আরো যানজটের সৃষ্টির কারণে চলাচল থেকে শুরু করে কেনাকাটা করার অবস্থা থাকবে না। সাধারণ মানুষ বিরক্ত হয়ে অন্য উপজেলায় বা জেলায় কেনাকাটা করবে। এতে ভেড়ামারার দোকান মালিকদের ওপর প্রভাব পড়বে। দিনের কর্ম ঘন্টা শুরুর পর থেকেই শহরবাসী তীব্র যানজটে নাকাল প্রতিদিন। যেদিন থেকে পৌর কর্তৃপক্ষ অটো রিকশার নিবন্ধন দেয়া শুরু করে এরপর থেকেই লাফিয়ে বাড়তে থাকে ব্যাটারি চালিত অটোরিকশা। ছোট একটা শহরে এত গাড়ি ঘোড়া, রিকশা, অটো রিকশা এটা খুবই কষ্টসাধ্য। সড়কের ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি অটোরিকশা চলাচল করার কারণে এই যানজট।

 

খবরওয়ালা সম্পর্কে:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।