বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজে কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

রঞ্জুউর রহমান ॥ বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজে পবিত্র মাহে রমজান উদ্যাপন উপলক্ষে কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২০ মার্চ)  সকাল দশটায় কুমারখালীর  বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজে বিশিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে বিন আবুবকর এর সহযোগিতায় অধ্যাপক ডক্টর মোঃ আব্দুল মোহাইমেন এর পরিচালনায় উক্ত কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক বাঁশগ্রাম বিশ্ববিদ্যানর কলেজ মোঃ আঃ সামাদ, সহকারী হাফেজ মোঃ নূর আলম সিদ্দিকী এবং হাফেজ হামীম হোসেন। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত  কুরআনের পাখি হাফিজগণ তাদের  সুমিষ্ট কন্ঠে কুরআন তেলাওয়াত করেন। পরে কুরআন তেলাওয়াত শেষে ফলাফল ঘোষণা করা হয়।

বাগুলাঠ ইউনিয়ন থেকে প্রথম স্থান অধিকার করেন মোঃ আলিফ শেখ, দ্বিতীয় স্থান অধিকার করেন মুস্তাক হোসেন এবং তৃতীয় স্থান অধিকার করেন শওকত আলী। এছাড়াও পাল্টি ইউনিয়ন থেকে প্রথম স্থান অধিকার করেন মোঃ আবু সাঈদ, দ্বিতীয় স্থান অধিকার করেন জিহাদুল ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করেন মোঃ মিরাজুল ইসলাম।

অন্যদিকে চাঁদপুর ইউনিয়ন ইউনিয়ন থেকে প্রথম স্থান অধিকার করেন মোঃ জিহাদ এবং দ্বিতীয় স্থান অধিকার করেন সাব্বির।

 

খবরওয়ালা সম্পর্কে:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।