মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে নিজ মেয়েকে (১৪) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি সান্তাহার পৌর এলাকায়। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা করার পর বিকেলে বগুড়া আদালতে এবং ওই কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাতে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।

আদমদীঘি থানা-পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ওই কিশোরীর নিজ বাড়িতে ধর্ষণের এ ঘটনা ঘটে। এ সময় ভুক্তভোগীর মা বাড়িতে ছিলেন না। মা বাসায় এসে বিষয়টি জানার পর ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ গিয়ে অভিযুক্ত বাবাকে আটক করে।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ভুক্তভোগীর মা তাঁর স্বামীর বিরুদ্ধে থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত ব্যক্তিকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।