রাজধানীতে নারী যাত্রীকে শ্লীলতাহানি ও মারধর, বাস চালক-হেলপার আটক

রাজধানীতে অনাবিল পরিবহন নামে একটি বাসে নারী যাত্রীকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত চালক ও হেলপারকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টায় রামপুরা ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।  

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টঙ্গী স্টেশন রোড থেকে মেরুল বাড্ডার উদ্দেশে দুই নারী যাত্রী অনাবিল বাসে ওঠেন। নামার সময় ব্যাগ খুঁজে না পেয়ে তারা বাসের চালক ও হেলপারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে বাসের চালক ও হেলপার ওই নারীকে শ্লীলতাহানি ও মারধর করেন।
ওই সময় বাসে থাকা অন্যান্য যাত্রী ও স্থানীয়রা চালক এবং হেলপারকে ধরে মারধর করে আটক রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।‎

‎হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম উল্লাহ বলেন, আমরা খবর পেয়ে রামপুরা ব্রিজের ওপর থেকে চালক ও হেলপারকে আটক করেছি। ভুক্তভোগী নারী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‎এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, স্থানীয়রা বাসের চালক ও হেলপারকে ঘিরে ফেলে মব সৃষ্টি করার চেষ্টা করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আমরা তাদের পুলিশ হেফাজতে নিয়ে আসি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, বিস্তারিত পরে জানানো হবে।
 

খবরওয়ালা/এফএস 
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।