রুশ–ইউক্রেন শান্তি বৈঠকের সম্ভাব্য আয়োজক তুরস্ক

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ঘিরে সম্ভাব্য শান্তি আলোচনা গঠনমূলক রূপ পেতে শুরু করেছে। এই বৈঠক তুরস্কে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুর্কি টিভি চ্যানেল এ হাবের–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

ফিদান বলেন, ইউক্রেন ইস্যুতে শান্তি আলোচনার বৈঠক খুব শিগগিরই তুরস্কে বসবে বলে আমরা মনে করছি। আমার ধারণা—এটি তুরস্কেই হবে। অন্য কোথাওও হতে পারে; তবে আমি নিশ্চিত, এখনই শান্তির সময় এবং খুব দ্রুতই তা বাস্তবে রূপ নেবে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ইউক্রেনে চলমান সংঘাত এখন সমাপ্তির সবচেয়ে কাছাকাছি অবস্থায় রয়েছে। আমার মতে, এই যুদ্ধ এখন থামার একেবারে নিকটবর্তী পর্যায়ে পৌঁছেছে… আমরা দেখছি, যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় সব শর্তই এখন পরিপক্ব হয়েছে।

তিনি আরও বলেন, এখন প্রয়োজন আলোচনার আনুষ্ঠানিক সূচনা এবং অগ্রযাত্রার জন্য বাস্তব পদক্ষেপ নেওয়া। এ বিষয়ে তুরস্কের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এসব প্রস্তাব বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ফিদান।

খবরওয়ালা/এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।