শরীয়তপুরে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা, সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদী হতে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে বিজ্ঞপ্তি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টায় অবৈধ বালু উত্তোলন বন্ধে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহাবুদ্দিন ঝিন্টু, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফয়সাল আহমেদ বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়।

ওই কর্মসূচিকে প্রতিহত করতে সকাল দশটায় বালু উত্তোলনের ইজারাদার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল বালু উত্তোলনের পক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশের ডাক দেন।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘নড়িয়া পৌর এলাকায় সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি আছে। সকাল থেকে পৌরসভার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপির দুটি পক্ষই তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করেনি।’

খবরওয়ালা/টিএ
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।