সারা দেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা

আজ (১৯ নভেম্বর) থেকে সারা দেশে সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

এ সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে জানানো হয় যে, এক স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে এবং এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) ব্যবস্থার মাধ্যমে মোবাইল ফোন মার্কেট সংকুচিত করার চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, যদি তাদের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দেওয়া হয়, তবে সারা দেশে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দেওয়া হয় এবং ‘দেশ অচল করে দেওয়ার’ হুমকি দেওয়া হয়।

গতকাল (১৮ নভেম্বর) দিবাগত রাতে গোয়েন্দা পুলিশ ওই ব্যবসায়ীকে আটক করে বলে অভিযোগ ওঠে। তার স্ত্রী দাবি করেছেন, রাত ৩টার দিকে মিরপুর-১ এলাকার বাসা থেকে তার স্বামীকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ এবং তার মোবাইল ফোনও জব্দ করা হয়।

এছাড়া, ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে, যা মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করবে। এনইআইআর চালু হলে চুরি হওয়া, নিবন্ধনবিহীন অথবা আমদানি অননুমোদিত মোবাইল ফোনের ব্যবহার বন্ধ হয়ে যাবে।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।