সিম নিবন্ধন নিয়ে নতুন সিদ্ধান্ত বিটিআরসির

সিম নিবন্ধনের নিয়মে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 

এখন থেকে একজন গ্রাহক তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন করতে পারবেন। এর আগে এই সংখ্যা ছিল ১৫।

শনিবার (২৪ মে) বিটিআরসি সূত্রে এই সিদ্ধান্তের তথ্য জানানো হয়।

বিটিআরসি এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক অনুশীলন, জাতীয় নিরাপত্তা এবং দেশের আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটি বলছে, “ব্যক্তিগত সিম ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে এবং অপব্যবহার ঠেকাতেই এই উদ্যোগ।”

নতুন সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের ৬৭ লাখ সিম বন্ধ করতে হবে বলে জানিয়েছে বিটিআরসি।

বিটিআরসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “আগে একজন গ্রাহক সর্বোচ্চ ১৫টি সিম রাখতে পারতেন। এখন তা কমিয়ে ১০টি করা হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

উল্লেখ্য, ২০১৭ সালের অক্টোবরে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধনের সীমা নির্ধারণ করা হয়েছিল। এরপর ২০২২ সালের অক্টোবরে বিটিআরসি একটি বিজ্ঞপ্তিতে গ্রাহকদের বাড়তি সিম ডিরেজিস্টার করার আহ্বান জানায় এবং পরবর্তীতে লটারির মাধ্যমে অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দেওয়া হয়।

নতুন সীমা কার্যকর হলে গ্রাহকদের অব্যবহৃত সিম ব্যবস্থাপনায় সজাগ হতে হবে। বিটিআরসি আশা করছে, এই সিদ্ধান্তের ফলে দেশের টেলিযোগাযোগ খাতে সুশাসন ও নিরাপত্তা আরও জোরদার হবে।
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।