সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (১৮) ভোররাতে উপজেলার নয়ানগাঁতী কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার হরিনাথপুর গ্রামের মাইক্রোবাস চালক মুনছুরুল আলম বাবুল (৪০) ও একই গ্রামের সৌম্য দাসের ছেলে যাত্রী শ্রী মানিক চন্দ্র শীল (৪২)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, পাবনার নগরবাড়ি থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু ট্রাকটি নয়ানগাঁতী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক মুনছুরুল আলম বাবুল ও যাত্রী মানিক চন্দ্র শীল মারা যান। এতে নিহত যাত্রী মানিক চন্দ্র শীলের আপন ভাই সুমন কুমার দাসও গুরুতর আহত হন।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।