সিলেটে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ

সিলেটের জাফলংয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পাথর বোঝাই ৫০টি নৌকা এবং বালুসহ পাঁচটি ট্রাক জব্দ করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানা গেছে।

এছাড়া, সুনামগঞ্জের তাহিরপুরে গত ২৪ জুলাই মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করা পাঁচ হাজার ২ শত ৫০ ঘনফুটের বেশি পাথর জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য দুই লাখ ৬২ হাজার ৫১০ টাকা।

তথ্য বিবরণীতে বলা হয়, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং সরকারের রাজস্ব নিশ্চিত করতে অবৈধ খনিজ সম্পদ আহরণ ও পরিবহনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।