সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে তেলবাহী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। নিহতদের একজন স্থানীয় ছাত্রদল নেতা মো. আব্দুল আহাদ আরিফ (২০) এবং অপরজন মো. জুয়েল (২৩)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী অক্সিজেন রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আরিফ সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন। অপর নিহত জুয়েল একই এলাকার আবুল কাশেমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আরিফ ও জুয়েল মোটরসাইকেলে করে ভাটিয়ারী থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা মহাসড়কের ঢাকামুখী রোডে উল্টোপথে চলার সময় পেছন থেকে আসা একটি তেলবাহী গাড়ি তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর বলেন, মর্মান্তিক দুর্ঘটনায় ছাত্রদলের একজন নেতা ও তার বন্ধু প্রাণ হারিয়েছেন।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমেন জানান, উল্টোপথে মোটরসাইকেল চালানোর সময় তেলবাহী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরও একজন আহত হয়েছেন।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।