স্ত্রীকে ধর্ষকের হাত থেকে বাঁচাতে গিয়ে খুন হলো স্বামী

কক্সবাজারে ধর্ষকের হাত থেকে স্ত্রীকে বাঁচাতে গেলে রঞ্জন চাকমা (৫৫) নামের এক ব্যাক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত বীরেন চাকমাকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সদরের ঝিলংজার উত্তরণ আবাসিক এলাকা এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাঙামাটি জেলার বাসিন্দা নিহত রঞ্জন চাকমা স্ত্রীকে সঙ্গে নিয়ে সম্প্রতি কক্সবাজারে কাজের উদ্দেশে আসেন। দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে তারা কক্সবাজারে বীরেন চাকমার ভাড়া বাসায় আশ্রয় নেন। 

স্থানীয়রা জানান, রাতে রঞ্জনের স্ত্রীকে পাশের কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে বীরেন। স্ত্রীকে বাঁচাতে রঞ্জন এগিয়ে এলে বীরেন তাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে। রঞ্জনের স্ত্রী চিৎকার করলে আমরা এগিয়ে আসি। হত্যার পর পালানোর সময় বীরেন চাকমার হাতে রক্ত দেখে সন্দেহ হয়। পরে ব্যাগ হাতে পালানোর সময় তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ ইলিয়াস বলেন, দুই চাকমা পরিবার পাশাপাশি বাস করতেন। ঘাতক মদ্যপ অবস্থায় ছিলেন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। ধর্ষণের আলামত থাকায় নিহতের স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।