২৬২ যাত্রীসহ রোমে আটকা বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরের রানওয়েতে বিকল হয়ে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রোম-ঢাকা ফ্লাইট (বিজি ৩৫৬)। জানা গেছে, পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হলেও উড্ডয়নের আগমুহূর্তে বিমানটির ডানার ফ্ল্যাপ কাজ না করায় ফ্লাইটটি বাতিল করতে হয়।

রবিবার (১০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। বর্তমানে উড়োজাহাজটি গ্রাউন্ডেড অবস্থায় বিমানবন্দরে রয়েছে। 

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এবিএম রওশন কবীর জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি বাতিল করা হয়েছে এবং যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। 

তিনি বলেন,রোমে গ্রাউন্ডেড বিমানটির ডানার ফ্ল্যাপ মেরামতে যে প্রয়োজনীয় যন্ত্রাংশ দরকার, তা লন্ডন থেকে পাঠানো হচ্ছে। এরই মধ্যে রওনা হয়েছে। যন্ত্রাংশগুলো আজ (সোমবার) বাংলাদেশ সময় সন্ধ্যা নাগাদ রোমে পৌঁছাবে। এরপর, ত্রুটি সারিয়ে একই ফ্লাইটে যাত্রীদের রোম থেকে দেশে ফেরানো হবে। অর্থাৎ, বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হবে না। ততক্ষণ যাত্রী ও ক্রুরা হোটেলেই থাকবেন।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।