মিরপুরে ব্যবসায়িক দ্বন্দে সন্ত্রাসী হামলায় আহত ৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ব্যবসায়িক দ্বন্দে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের সাধারন সম্পাদক ও মিরপুর পালপাড়া এলাকার পরশে চন্দ্রপালের পুত্র সুশীল কুমার পাল। গতকাল বুধবার (২৯ জানুয়ারী) দুপুরে মিরপুর পৌর ০৩ নং ওয়ার্ড পালপাড়া ব্রিজ এলাকায় এ হামলায় আরো ০৩ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত অপর তিনজন হলেন মিরপুর পালপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে শাহীন, বকুল মল্লিকের ছেলে লিটন ও কামিরহাট এলাকার রুহুল মল্লিকের ছেলে নয়ন তারা। এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সুশীল কুমার পাল। অভিযোগসূত্রে জানা যায়-সুশীল কুমার পালের মাটির চাকের ব্যবসা আছে। মোশাররফপুর গ্রামের সেলিমের পুত্র ইমরান (২৪), আকরাম কসাইয়ের পুত্র জীবন (২০) সহ অজ্ঞাত নামা ২/৩ জন সুশীলের অধিনে কাজ করে। মুজুরী বাড়ানো নিয়ে তাদের সাথে সুশীলের কথা কাটাকাটি হলে তারা সুশীলকে দেখে নেবার হুমকি দেয়।

সুশীল গতকাল বুধবার দুপুর দুপুর দেড়টার সময় মিরপুর থানাধীন পালপাড়া ব্রীজের কাছে জনৈক লাম এর সেলুনের দোকানের সামনে দাড়িয়ে ছিলো। ঐ সময় তারা হাতে ইট কাঠের বাটাম সহকারে সুশীলের কাছে গিয়ে ইমরান বিবাদীর হাত থাকা ইট দ্বারা সুশীলের মাথার মাঝখানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। আকরাম সুশীলের পকেটে থাকা নগদ ছয় হাজার টাকা বের করে নেয়। মারপিঠ দেখে সুশীলের সাথে থাকা অপর তিনজন সহ আরো লোকজন ছুটে আসিলে ইমরানের নেতৃত্বে সন্ত্রাসীরা সুশীল ও তার সাথে থাকা তিনজনকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে। পরে আরো লোকজন ছুটে আসিলে সন্ত্রাসীরা খুন গুমের হুমকি প্রদান দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন আহত চারজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।