দুর্বৃত্তের গুলিতে নিহত হত্যা মামলার আসামি

খুলনার দৌলতপুরের শহীদ ওরফে হুজি শহীদ হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি শাহীনুর রহমানকে (৩৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর খুলনা থানাধীন বাগমারা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খুলনা থানার অফিসার ইনচার্জ সানোয়ার হোসেন মাসুম।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত শাহীন নগরীর দৌলতপুর থানাধীন কার্তিককুল এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রশিদ।

স্থানীয়রা জানান, গুলির শব্দ শুনে রাস্তায় বের হয়ে আসার পর মাথায় গুলিবিদ্ধ এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। তবে তার মাথায় পর পর দুটি গুলি করা হয় বলে প্রাথমিকভাবে জানা যায়।

উল্লেখ্য, এর আগে রাত ১০টার দিকে নগরীর শের-এ-বাংলা রোডের হাজিবাড়ি এলাকায় রনি নামের এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে আহত করা হয়। রনি বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাত ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ নিহত শাহীনের বিরুদ্ধে কতটি মামলা রয়েছে সেটি নিশ্চিত করে বলতে পারেনি। তবে খুলনা থানার ওসি বলেন, কোন থানায় কয়টি মামলা শাহীনের বিরুদ্ধে রয়েছে সে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।