খাগড়াছড়িতে আরও দুই ব্যক্তি ‘অপহরণ’

পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়িতে এবার একটি বেসরকারি মোবাইল ফোনের নেটওয়ার্ক কোম্পানির দুই টেকনিশিয়ানকে অস্ত্রের মুখে ‘অপহরণের’ অভিযোগ উঠেছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরের পর মানিকছড়ি উপজেলার ময়ুরখীল এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন, মো. ইসমাইল হোসেন (৩৫) ও আব্রে মারমা (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে মানিকছড়ির খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের কাছে ধর্মঘর এলাকার ময়ুরখীল বিলে থাকা মোবাইল টাওয়ার মেরামত করতে যান টেকনিশিয়ান মো. ইসমাইল হোসেন ও আব্রে মারমা। সেখানে অস্ত্রধারীরা টেকনিশিয়ানদের টাওয়ার থেকে নামিয়ে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, একটি মোবাইল কোম্পানির দুই জন টেকনিশিয়ান অপহরণের বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোনো নিখোঁজ ডায়রি কিংবা অভিযোগ করেনি।

গেলো ২২ জানুয়ারি ভোরে একযোগে খাগড়াছড়ির দীঘিনালা, মানিকছড়ি ও মাটিরাঙ্গা উপজেলায় ৮টি মোবাইল ফোনের টাওয়ার ভাঙচুর ও আগুন দিয়ে ক্ষতিগ্রস্ত করে দুর্বৃত্তরা।

এছাড়া বুধবার (১৬ এপ্রিল) সকালের দিকে বিঝু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার পথে জেলা সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ-পিসিপি চবির শাখার সদস্য রিশন চাকমা ও তার চার বন্ধু বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা। তারা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।