ছেলের জন্য পাত্রী দেখে ফেরার পথে বাবা-মার মৃত্যু

ছেলের জন্য পাত্রী দেখে ফেরার পথে কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে পাবই শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পূর্বধলা উপজেলা ছোছাউড়া গ্রামের নিজাম উদ্দিন (৫৪) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৪২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে চালকসহ চারজন পূর্বধলার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পাবই শেখপাড়া পৌঁছলে অপরদিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে অটোরিকশা চালকসহ দুজন মারা যান। আহত হন দুজন।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন নিজে অটোরিকশা চালিয়ে স্ত্রী, মেয়ে ও মেয়ের মামাকে নিয়ে ফাজিলপুর বাজারের পাশেই ছেলের জন্য পাত্রী দেখতে যান। সেখান থেকে ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, কাভার্ডভ্যানসহ চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।