মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে রাবি ছাত্র নিহত

রাজশাহীতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ইফতেখার ইসলাম ফাহমিন মারা গেছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনোদপুর গেট সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতেখার ইসলাম ফাহমিন তার বন্ধু মিরাজের বাইকের পেছনে ছিলেন। বিনোদপুর গেটের মোড়ে বাইকে আসার সময় একটি অটোরিকশা ইউটার্ন নেয়। এতে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে রামেকের জরুরি বিভাগে নিয়ে যান। পরে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইংরেজি বিভাগের সভাপতি মমিনুল ইসলাম বলেন বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘বিভাগের সভাপতি-শিক্ষকসহ আমরা রাজশাহী মেডিকেল কলেজে এসেছি। বিস্তারিত জেনে ব্যবস্থা নেবো।’

খবরওয়ালা/এফএস 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।