লোকসংগীতের নতুন প্রতিভা খুঁজতে ‘ম্যাজিক বাউলিয়ানা-২০২৫’

বাংলা লোকসংগীতের নতুন শিল্পী অন্বেষণে মাছরাঙা টেলিভিশনে পুনরায় শুরু হয়েছে সান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতা এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সহযোগিতায় ‘ম্যাজিক বাউলিয়ানা-২০২৫’ এর পঞ্চম আসর।

বাংলা লোকসংগীতের ঐতিহ্য ও সংস্কৃতিকে রক্ষা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর যথাযথ সংরক্ষণ, এবং শিল্পীদের সঠিক মূল্যায়ন, তাদের গানের স্বত্ব ও রয়্যালটি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল সান ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই এই সংস্থা বাংলা লোকসংগীতের প্রসারে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবারের ‘ম্যাজিক বাউলিয়ানা-২০২৫’ এর কার্যক্রম শুরু হয়েছে।

এবারের পঞ্চম সংস্করণের জন্য ২২শে আগস্ট পর্যন্ত দেশজুড়ে ৩৮ হাজারেরও বেশি প্রতিযোগী নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে রংপুর অডিশন পর্ব অনুষ্ঠিত হয়েছে ১২ই সেপ্টেম্বর, জেলা শিল্পকলা একাডেমিতে। দিনভর অসংখ্য প্রতিযোগী এতে অংশ নেন। তাদের বাউল গানের সুরে মুখরিত হয়ে ওঠে জেলা শিল্পকলা একাডেমি, রংপুর প্রাঙ্গণ। এই পর্বের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন কামরুজ্জামান রাব্বি, সন্দীপন, লাভলী দেব, খায়রুল ওয়াসি, দিতি সরকার এবং ভজন ক্ষ্যাপা।

সকল প্রতিযোগীর গান-সুর, তাল-লয়, উপস্থাপনভঙ্গি এবং পরিবেশনা ইত্যাদি বিভিন্ন দিক মূল্যায়ন করে বিচারকরা অডিশন ও সিলেকশন রাউন্ড থেকে চারজন শিল্পীকে ঢাকায় আসার জন্য ‘ম্যাজিক কার্ড’ প্রদান করেন। এভাবেই সারাদেশ থেকে মোট ৪০ জন প্রতিযোগী ঢাকায় অনুষ্ঠিতব্য মেগা সিলেকশন রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।