Category: প্রধান সংবাদ

নেত্রকোনায় অটো রাইস মিলে শ্রমিকের মৃত্যু 1754547932 নেত্রকোনায় অটো রাইস মিলে শ্রমিকের মৃত্যু

নেত্রকোনায় অটো রাইস মিলে শ্রমিকের মৃত্যু

নেত্রকোনার আটপাড়ায় একটি অটো রাইস মিলে আকাশ মিয়া (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ আগস্ট) রাতে উপজেলার ইটাখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ মিয়া কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের মৃত রাহাবুল মিয়ার ছেলে। স্থানীয় পুলিশ ও মিল সূত্রে জানা গেছে, দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর গত ২৮ জুলাই গাভুরকাছ গ্রামের […]
Read more
হাজতে ছাত্রলীগ নেতার কোলে বাচ্চা 1754547719 হাজতে সন্তান কোলে ছাত্রলীগ নেতার ছবি, দায়িত্বরত ২ পুলিশ প্রত্যাহার

হাজতে সন্তান কোলে ছাত্রলীগ নেতার ছবি, দায়িত্বরত ২ পুলিশ প্রত্যাহার

হবিগঞ্জ জেলা আদালতের হাজতখানায় ছাত্রলীগ নেতার কোলে সদ্যজাত শিশুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের নির্দেশে কোর্ট পুলিশের এএসআই সবুজ চন্দ ও কনস্টেবল উজ্জ্বল মিয়াকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। হবিগঞ্জ কোর্ট পুলিশের […]
Read more
নিন্দা বিবৃতি 1754546146 টিএসসিতে যুদ্ধাপরাধীদের ছবি, ঢাবির সাবেক শিক্ষার্থীদের নিন্দা

টিএসসিতে যুদ্ধাপরাধীদের ছবি, ঢাবির সাবেক শিক্ষার্থীদের নিন্দা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ইসলামী ছাত্রশিবিরের কর্মসূচিতে দণ্ডিত যুদ্ধাপরাধীদের নাম ও ছবি প্রদর্শনীর নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একদল সাবেক শিক্ষার্থী। বুধবার (৬ আগস্ট) গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়ে নিন্দা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ২৮ জন শিক্ষার্থী। বিবৃতিতে বলা হয়– আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও যুদ্ধাপরাধে অভিযুক্ত […]
Read more
বিএনপি সরকার গঠন করলে 1754545510 সরকারে গেলে বিএনপির কি পরিকল্পনা জানতে চাচ্ছেন কূটনীতিকরা

সরকারে গেলে বিএনপির কি পরিকল্পনা জানতে চাচ্ছেন কূটনীতিকরা

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে তারা কোন কোন বিষয়ে অগ্রাধিকার দেবে—তা জানতে চাচ্ছেন বিভিন্ন দেশের কূটনীতিক ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। আসছে ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা থাকায় এ নিয়ে শুরু হয়েছে বিদেশি আগ্রহ এবং আলোচনার নতুন পর্ব। জানা গেছে, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নিয়মিতই […]
Read more
সিলিন্ডার বিস্ফোরণের ভয়াবহতা বেড়েই চলেছে 1754545099 সিলিন্ডার বিস্ফোরণের ভয়াবহতা বেড়েই চলেছে: সাত মাসে ২১ জন নিহত, আহত শতাধিক

সিলিন্ডার বিস্ফোরণের ভয়াবহতা বেড়েই চলেছে: সাত মাসে ২১ জন নিহত, আহত শতাধিক

বাসাবাড়ি, দোকানপাট এমনকি যানবাহনসহ যত্রতত্র গ্যাস সিলিন্ডারের ব্যবহার এবং ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ভয়াবহ রূপ নিচ্ছে। গত সাত মাসে (জানুয়ারি থেকে জুলাই ২০২৫) সারাদেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ২১ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। এই সময়ে ৩৫টি বিস্ফোরণের ঘটনা বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই মৃত্যু এবং দগ্ধ হওয়ার পেছনে রয়েছে মেয়াদোত্তীর্ণ […]
Read more
গ্যাস বিস্ফোরন 1754544277 গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ, শিশুর পর দগ্ধ মা-বাবারও মৃত্যু

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ, শিশুর পর দগ্ধ মা-বাবারও মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের শিশুসহ এক দম্পতি মারা গেছেন। গত ৩ আগস্ট মিরার বাজার এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।  ঘটনার দিনই ওই দম্পতির ৪ মাস বয়সী পুত্রসন্তান মারা যায়। পরে বুধবার (৬আগস্ট) রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিাদের মৃত্যু হয়।  বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন […]
Read more
পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা অমান্য করে কলেজের ভেতরে বিএনপির সমাবেশ 1754543700 পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা অমান্য করে কলেজের ভেতরে বিএনপির সমাবেশ

পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা অমান্য করে কলেজের ভেতরে বিএনপির সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে পাবলিক পরীক্ষা চলাকালে ১৪৪ ধারা অমান্য করে জেলা বিএনপি জনসমাবেশ করেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। বুধবার (৬ জুলাই) বিকেলে স্নাতক চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলাকালে কলেজ চত্বরে জনসমাগম করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় উচ্চ শব্দে মাইক ব্যবহার করে বক্তৃতাও দেন নেতারা। জানা গেছে, ‘জুলাই গণঅভ্যুত্থানে ও ছাত্র-জনতার বিজয় […]
Read more
নকল ঔষধ তৈরির চক্র 1754542537 নকল ওষুধে ভরে গেছে বৃহত্তম পাইকারি মার্কেট, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট

নকল ওষুধে ভরে গেছে বৃহত্তম পাইকারি মার্কেট, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় দেশের সবচেয়ে বড় ওষুধ মার্কেট অবস্থিত। এখান থেকেই সারাদেশে পাইকারি ওষুধ সরবরাহ হয়। অভিযোগ রয়েছে, এ মার্কেটের অর্ধশতাধিক ব্যক্তি মিলে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলেছে, যারা নকল, ভেজাল ও নিম্নমানের ওষুধ তৈরি ও বাজারজাত করে আসছে। একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, এই সিন্ডিকেট শুধু সাধারণ ব্যবসায়ীদের নয়, রোগীদেরও মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। […]
Read more
জাবিতে রাজাকার লেখা কুশপুতুল দাহ ও মশাল মিছিল 1754542825 জাবিতে রাজাকার লেখা কুশপুতুল দাহ ও মশাল মিছিল

জাবিতে রাজাকার লেখা কুশপুতুল দাহ ও মশাল মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা বিরোধী হিসেবে দণ্ডিতদের ছবি প্রদর্শনীর প্রতিবাদে রাজাকার লেখা কুশপুত্তলিকা দাহ ও মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বুধবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে প্রগতিশীল শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি মশাল মিছিল বের করেন তারা। মিছিলটি ছাত্রদের সাতটি হল সংলগ্ন রাস্তা ঘুরে আবার বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে রাজাকার লেখা […]
Read more
পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় যুবকের আত্মহত্যা 1754542533 পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় যুবকের আত্মহত্যা

পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় যুবকের আত্মহত্যা

গাজীপুরে পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবা-মার সঙ্গে অভিমান করে তাজুল ইসলাম (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বাড়ির পাশের পুকুরপাড়ে লিচুগাছের সঙ্গে ফাঁসিতে ঝুলে ‘আত্মহত্যা’ করেন তিনি।   বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজেন্দ্রপুর এলাকার মানিকদিঘী গ্রামে এ ঘটনা ঘটে। তাজুল ইসলাম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নোহাইটিলা গ্রামের হোসেন ইসলামের ছেলে। সে গাজীপুরে […]
Read more
1 772 773 774 775 776 1,541

সর্বাধিক পঠিত