Category: প্রধান সংবাদ

আইনের ইতিহাসে নজিরবিহীন ঘটনা 1753334596 রায় প্রদানের জন্য প্রধান বিচারপতি গ্রেপ্তার: ইতিহাসে নজিরবিহীন ঘটনা

রায় প্রদানের জন্য প্রধান বিচারপতি গ্রেপ্তার: ইতিহাসে নজিরবিহীন ঘটনা

সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হককে আজ সকালে তার ধানমন্ডির নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে। ৮১ বছর বয়সী এই প্রাজ্ঞ আইনজ্ঞ একাধারে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মানিত শিক্ষক এবং সংবিধান ও মানবাধিকার বিষয়ে বহু গ্রন্থের প্রণেতা। বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন তার তিন প্রাক্তন ছাত্র—আইন উপদেষ্টা অধ্যাপক ড. […]
Read more
বাকৃবি 1753333715 হলের নাম ফজিলাতুন্নেছা মুজিব বহাল রাখার দাবি করায় ১৫ ছাত্রী বহিষ্কার

হলের নাম ফজিলাতুন্নেছা মুজিব বহাল রাখার দাবি করায় ১৫ ছাত্রী বহিষ্কার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ‘জুলাই ৩৬’ নামক বর্তমান আবাসিক হলের পূর্বনাম ‘ফজিলাতুন্নেছা মুজিব হল’ বহাল রাখার দাবিতে আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে ১৫ জন নারী শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে একাডেমিক ও আবাসিক হল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ফজিলাতুন্নেছা মুজিব হল (বর্তমান জুলাই ৩৬ হল)-এর প্রভোস্ট অধ্যাপক ড. […]
Read more
মুক্তিযুদ্ধে যুদ্ধবিমান মিগ ২১ এর অবদান 1753333377 যুদ্ধবিমান মিগ-২১: মুক্তিযুদ্ধে রয়েছে চিরস্মরণীয় অবদান

যুদ্ধবিমান মিগ-২১: মুক্তিযুদ্ধে রয়েছে চিরস্মরণীয় অবদান

ভারতের আকাশ প্রতিরক্ষার ইতিহাসে এক যুগের অবসান ঘটতে যাচ্ছে। ১৯৬৩ সালে ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হওয়া প্রথম সুপারসনিক যুদ্ধবিমান মিগ-২১ অবশেষে চলতি বছরের সেপ্টেম্বর মাসে অবসরে পাঠানো হচ্ছে। তবে শুধুই ভারত নয়—বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসেও রয়েছে এই যুদ্ধবিমানের গৌরবময় অবদান। সোভিয়েত ইউনিয়নের তৈরি এক ইঞ্জিনবিশিষ্ট মিগ-২১ প্রথম ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হয় ১৯৬৩ সালে। পরে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স […]
Read more
লাশ 1753332136 ঝিনাইদহে ট্রাকচাপায় প্রাণ গেলো স্কুলশিক্ষিকার

ঝিনাইদহে ট্রাকচাপায় প্রাণ গেলো স্কুলশিক্ষিকার

ঝিনাইদহে ট্রাকচাপায় নাসরিন সুলতানা (৪৩) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাটই বাজার সংলগ্ন আখ মাড়াই কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসরিন সুলতানা হরিণাকুণ্ডু উপজেলার মকিমপুর গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী। আরাপপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে স্কুলশিক্ষিকা নাসরিন সুলতানা তার স্বামীর […]
Read more
সুব্রত চৌধুরী 1753331301 ড. ইউনূস রাষ্ট্র ব্যবস্থাকে দুর্যোগের মধ্যে ঠেলে দিচ্ছেন : সুব্রত চৌধুরী

ড. ইউনূস রাষ্ট্র ব্যবস্থাকে দুর্যোগের মধ্যে ঠেলে দিচ্ছেন : সুব্রত চৌধুরী

গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, ‘ড. মুহাম্মদ ইউনূস পুরো রাষ্ট্র ব্যবস্থাকে একটা দুর্যোগের মধ্যে ঠেলে দিচ্ছেন। প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে, সেসব বিষয়ে সরকার অসহায় নীরব ভূমিকা পালন করছে। এখন বিচার বিভাগের ওপর চেপে বসেছেন।’ তিনি বলেন, অতীতের সব নিয়মকানুন, সংবিধানের নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে আপনি নতুনভাবে এখানে কার্যক্রম শুরু করেছেন। আপনি হাইকোর্ট […]
Read more
৪৯তম বিসিএসের সিলেবাস প্রকাশ 1753331167 ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ

৪৯তম বিসিএস (বিশেষ) ২০২৫-এর সিলেবাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদে নিয়োগ দেওয়া হবে। বুধবার (২৩ জুলাই) পিএসসির ওয়েবসাইটে এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০০ নম্বরের লিখিত পরীক্ষা আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এর আগে, সোমবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক […]
Read more
বারাক ও ডোনাল্ড 1753330233 রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওবামাকে গ্রেপ্তারের দাবি ট্রাম্পের

রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওবামাকে গ্রেপ্তারের দাবি ট্রাম্পের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে তার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৩ জুলাই) হোয়াইট হাউসে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের কাছে এ দাবি জানান তিনি। ট্রাম্পের অভিযোগ, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্তের বিষয়টি ইচ্ছাকৃতভাবে বিকৃত করে ওবামা প্রশাসন জনগণকে বিভ্রান্ত করেছে। […]
Read more
নরসিংদী জেলা 1753328356 শ্রেণিকক্ষে টিকটক ভিডিও করায় ৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

শ্রেণিকক্ষে টিকটক ভিডিও করায় ৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নরসিংদীর বেলাব উপজেলার কাশিমনগর উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে টিকটক ভিডিও ধারণ ও নাচানাচির ঘটনায় সাত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার, বিদ্যালয় চলাকালীন সময়ে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষকের অনুপস্থিতিতে শ্রেণিকক্ষে মোবাইল ফোনে নাচের ভিডিও ধারণ করে, যা পরে টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি শৃঙ্খলাবিরোধী ও শিক্ষার পরিবেশ […]
Read more
চালক গ্রেপ্তার 1753327335 ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৮ জন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক গ্রেপ্তার

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৮ জন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক গ্রেপ্তার

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিন (২৭)‌-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (২৩ জুলাই) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-৫, নাটোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে সদর উপজেলার বামনডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মহির উদ্দিন ওই গ্রামের মমতাজ উদ্দিন ওরফে সোনা মিয়ার ছেলে। […]
Read more
এনসিপি 1753327189 শহীদ মিনারে কর্মসূচির অনুমতি না দেওয়ায় ডিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলল এনসিপি

শহীদ মিনারে কর্মসূচির অনুমতি না দেওয়ায় ডিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলল এনসিপি

হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মো. ফরিদুর রহমানকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শহীদ মিনারে রাজনৈতিক কর্মসূচির অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে এ মন্তব্য করেন দলের কেন্দ্রীয় পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তাফা কামাল। বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ শহরের শ্মশানঘাট এলাকার সদর উপজেলা এনসিপি কার্যালয়ে আয়োজিত […]
Read more
1 833 834 835 836 837 1,540

সর্বাধিক পঠিত