ক্যাটাগরি প্রধান সংবাদ

একই পরিবারের ৩ জন নিহত 1753409605 রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন ছয়জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়েনের ভন্দুচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভুলু মিয়া (৬০), ফুলবাবু (৪৫) ও তাদের ভাতিজা নুরুল আমিন (৪২)। আহতরা হলেন, আনোয়ারের ছেলে মজিদ মিয়া (২৮), মজনু মিয়া (২৫), শাহ জামালের ছেলে আরিফ হোসেন […]
Read more
মালয়েশিয়ায় আটক 1753346439 মালয়েশিয়ায় ৮৪ বাংলাদেশিসহ ২২৫ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ৮৪ বাংলাদেশিসহ ২২৫ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার জোহর রাজ্যের পাসির গুদাং এলাকার তানজুং ল্যাংসা নামক একটি নির্মাণসাইটে অভিযান চালিয়ে ২২৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (২২ জুলাই) পরিচালিত এ অভিযানে আটককৃতদের মধ্যে ৮৪ জন বাংলাদেশি রয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিবৃতিতে জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস জানান, বিপুল সংখ্যক বিদেশি অবৈধভাবে কাজ করছেন—এমন তথ্যের […]
Read more
থাই যুদ্ধবিমান 1753345655 কম্বোডিয়ার রকেট হামলার জবাবে পাল্টা হামলা চালালো থাইল্যান্ড

কম্বোডিয়ার রকেট হামলার জবাবে পাল্টা হামলা চালালো থাইল্যান্ড

কম্বোডিয়ার রকেট হামলায় দুই থাই নাগরিক নিহত হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ায় সীমান্তের ওপারে হামলা চালিয়েছে থাইল্যান্ড। বৃহস্পতিবার ভোরে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির একপর্যায়ে থাই সামরিক বাহিনী তাদের এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ার অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। থাই বাহিনীর পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়, তাদের যুদ্ধবিমান গুলিবর্ষণ করেছে এবং ‘স্পেশাল মিলিটারি রিজিয়ন কমান্ডস ৮ […]
Read more
রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত 1753345490 রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত: ৪৯ জন আরোহীর সবাই নিহত

রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত: ৪৯ জন আরোহীর সবাই নিহত

রাশিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ এক উড়োজাহাজ দুর্ঘটনায় ৪৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উড়োজাহাজটি নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। বিধ্বস্ত উড়োজাহাজটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে এবং কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস ও ইন্টারফ্যাক্স।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইন আঙ্গারা পরিচালিত অ্যান্টোনভ-২৪ মডেলের উড়োজাহাজটি চীনের […]
Read more
বজ্রপাতে আহত চাচা ভাতিজা 1753344585 জয়পুরহাটে গাছ পড়ে এক ব্যক্তি নিহত, বজ্রপাতে আহত চাচা-ভাতিজা

জয়পুরহাটে গাছ পড়ে এক ব্যক্তি নিহত, বজ্রপাতে আহত চাচা-ভাতিজা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচাই বাজারে ঝড়ে গাছ উপড়ে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সজল হোসেন (২৭)। তিনি উপজেলার আটাপুর গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে সজল উচাই বাজারে তাঁর ভ্যানে বসে ছিলেন। এ সময় হঠাৎ ঝড় শুরু হলে একটি বড় আমগাছ তাঁর উপর দুমড়ে-মুচড়ে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত […]
Read more
শিক্ষককে মারধর 1753344084 শিক্ষককে শোকজ করায় ভাড়াটে লোক দিয়ে প্রধান শিক্ষককে মারধর

শিক্ষককে শোকজ করায় ভাড়াটে লোক দিয়ে প্রধান শিক্ষককে মারধর

নেত্রকোনার আটপাড়ায় একজন সহকারী শিক্ষককে শোকজ করায় স্থানীয় দুই যুবক বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৩ জুলাই) দুপুর ১টায় উপজেলার অভয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  অভিযুক্তরা হলেন স্বরমুশিয়া ইউনিয়নের পুখলগাঁও গ্রামের হাফিজুর রহমান মিস্টার ও অভয়পাশা গ্রামের মুন্না খান শাহীন। জানা গেছে, শিক্ষক রুবি আক্তার সময়মতো না আসায় […]
Read more
চলাচলের আগেই ভেঙে গেলো ব্রিজ 1753342719 সংস্কারের আগেই ভেঙে পড়লো ৬ কোটি টাকার সেতু

সংস্কারের আগেই ভেঙে পড়লো ৬ কোটি টাকার সেতু

পিরোজপুরের নেছারাবাদে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও কাজের অনিয়মের কারণে একটি গার্ডার ব্রিজ সংস্কার শুরুর আগেই স্লাবসহ ভেঙে খালে পড়ে গেছে।  পূর্ব জলাবাড়ি গ্রামে ভাতুরিয়া খালের ওপর নির্মিত ব্রিজটির ব্যয় ধরা হয়েছিল ৫ কোটি ৭৩ লাখ টাকা। কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল এক বছরে, কিন্তু তিন বছরেও তা শেষ না হওয়ায় স্থানীয়দের আপত্তি ও গণমাধ্যমে প্রতিবেদন […]
Read more
আসিফ মাহমুদ 1753342535 স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি। উপদেষ্টা তার পোস্টে লেখেন, স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা […]
Read more
বগুড়া 1753340795 বগুড়ায় মানুষ হত্যা যেন নিত্যদিনের সাধারণ ঘটনা

বগুড়ায় মানুষ হত্যা যেন নিত্যদিনের সাধারণ ঘটনা

বগুড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত জেলায় সংঘটিত হয়েছে ১৯টি হত্যাকাণ্ড, যা গত বছরের তুলনায় আশঙ্কাজনকভাবে বেশি। স্থানীয়রা বলছেন, আজকাল বগুড়ায় মানুষ হত্যা যেন নিত্যদিনের সাধারণ ঘটনা।  পুলিশের তথ্য অনুযায়ী, এসব খুনের মধ্যে বেশিরভাগই ঘটেছে ধারালো অস্ত্র ব্যবহারে—ছুরিকাঘাত, দা বা রামদার কোপে। স্থানীয় সূত্র বলছে, জমি […]
Read more
নতুন বেতন কমিশন গঠন 1753341408 নতুন বেতন কমিশন গঠন করলো সরকার

নতুন বেতন কমিশন গঠন করলো সরকার

জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি লেখেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে উপদেষ্টা পরিষদ নতুন বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়। এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। […]
Read more

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।