মনোনয়ন দাবিতে ট্রেন থামালেন শেখ মজিবুর রহমানের সমর্থকরা
কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মজিবুর রহমান ইকবালকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ করেছেন তাঁর সমর্থকেরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সরারচর বাজার প্রদক্ষিণ শেষে রেলগেট মোড়ে গিয়ে অবস্থান নেয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি সাময়িকভাবে আটকে দেন। […]
Read more

