ক্যাটাগরি বাংলাদেশ

টঙ্গীতে পুলিশকে দেখে অস্ত্র ফেলে পালালো সন্ত্রাসী 1750316113 টঙ্গীতে পুলিশকে দেখে অস্ত্র ফেলে পালালো সন্ত্রাসী

টঙ্গীতে পুলিশকে দেখে অস্ত্র ফেলে পালালো সন্ত্রাসী

গাজীপুরের টঙ্গীতে চেকপোস্টে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি ফেলে পালিয়ে গেছে এক অজ্ঞাত সন্ত্রাসী। বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাদেরিয়া টেক্সটাইল মিলের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানায় প্রেষণে কর্মরত টেলিকম ইউনিটের এএসআই শামীম রেজার নেতৃত্বে ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। […]
Read more
জোয়ারের পানিতে কুকুরের আক্রমণে ৩০০ ভেড়ার মৃত্যু 1750315598 জোয়ারের পানিতে ডুবে ও কুকুরের আক্রমণে ৩০০ ভেড়ার মৃত্যু

জোয়ারের পানিতে ডুবে ও কুকুরের আক্রমণে ৩০০ ভেড়ার মৃত্যু

ফেনীর সোনাগাজীতে ফেনী নদীর তীরবর্তী বিস্তীর্ণ চরে জোয়ারের পানিতে ডুবে এবং কুকুরের আক্রমণে তিন শতাধিক ভেড়া মারা গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন খামারের মালিক কামাল হোসেন। মঙ্গলবার (১৭ জুন) রাতে নদীতে হঠাৎ প্রবল জোয়ারের তীব্রতায় বাঁশ ও টিনের তৈরি ভেড়ার টং ঘর ভেঙে পড়ে। এতে পানিতে ডুবে মারা যায় বেশিরভাগ ভেড়া। যেগুলো কোনোভাবে তীরে উঠে […]
Read more
ঐকমত্য কমিশনের সভায় সংসদের ছায়া খুঁজে পেয়েছেন আজাদ 1750314837 ঐকমত্য কমিশনের সভায় 'সংসদের ছায়া' খুঁজে পেয়েছেন আজাদ

ঐকমত্য কমিশনের সভায় ‘সংসদের ছায়া’ খুঁজে পেয়েছেন আজাদ

জাতীয় ঐকমত্য কমিশনের সভার প্রতীকী বয়কট নিয়ে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সভা একটি দল একদিন প্রতীকীভাবে বয়কট করেছে। পরদিনই আবার ফিরে এসেছে। সভায় সেই দলকে কথা বেশি বলতে দেওয়ার অভিযোগ করে অন্য দুটি দল প্রতীকী ওয়াকআউট করেছে। অনেকেই এসবের মধ্যে রাজনীতিতে অনৈক্যের ছায়া দেখছেন। […]
Read more
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় এমআইটি 1750314053 বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় এমআইটি

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় এমআইটি

আবারও বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তকমা পেলো যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এমআইটি। বৃহস্পতিবার (১৯ জুন) যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) থেকে প্রকাশিত তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে এই প্রতিষ্ঠানটি। কিউএস এর ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে। ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস-২০২৬: টপ গ্লোবাল ইউনিভার্সিটিস’ শীর্ষক তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশ প্রতিষ্ঠান […]
Read more
উত্তরায় র‌্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাই গ্রেপ্তার ৫ 1750313597 উত্তরায় র‌্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫

উত্তরায় র‌্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫

রাজধানীর উত্তরায় র‌্যাবের পোশাক পরে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’ এর এক প্রতিনিধির কাছ থেকে ১ কোটি ১৮ লাখ ৭১ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও ছিনতাইয়ের সময় ব্যবহৃত মাইক্রোবাসটি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) উত্তরা […]
Read more
বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩১৮৫ 1750313092 বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে

বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে

বরিশাল বিভাগের সাতটি সরকারি হাসপাতালসহ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ৩ হাজার ১৮৫ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৭৭০ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪০৭ জন রোগী। বুধবার (১৮ জুন) সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এসব হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও ১১০ জন। একই সময়ে […]
Read more
শামসুল আলম ঢাকায় গ্রেপ্তার 1750312957 সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম ঢাকায় গ্রেপ্তার

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম ঢাকায় গ্রেপ্তার

বুধবার (১৮ জুন) রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (১৯ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।  তিনি […]
Read more
মৌলভীবাজার প্রেসক্লাব দখলে নেওয়ার হুঙ্কার বিএনপি নেতার 1750312145 মৌলভীবাজার প্রেসক্লাব দখলে নেওয়ার হুঙ্কার বিএনপি নেতার

মৌলভীবাজার প্রেসক্লাব দখলে নেওয়ার হুঙ্কার বিএনপি নেতার

মৌলভীবাজার প্রেসক্লাবের তালা ভেঙে দখলে নেওয়ার হুঙ্কার দিয়েছেন মতিন বক্স নামের জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক সদস্য। সোমবার (১৬ জুন) রাতে জেলা শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে জেলার মূলধারার জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মীদের নিয়ে নানা তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্যের পর তিনি এই হুমকি দেন। তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে সাংবাদিকদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়। তার […]
Read more
উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাৎ 1750311663 ওয়াশিংটনে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাৎ

ওয়াশিংটনে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাৎ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে দুজন রোহিঙ্গা–সংকট, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী […]
Read more
ছুরি ধুয়ে বাড়িতেই রেখে দেন খোরশেদ 1750311294 মেয়ের জামাইকে খুনের পর রক্তমাখা ছুরি ধুয়ে ড্রয়ারে রেখে দেন খোরশেদ

মেয়ের জামাইকে খুনের পর রক্তমাখা ছুরি ধুয়ে ড্রয়ারে রেখে দেন খোরশেদ

চট্টগ্রামে শ্বশুরবাড়িতে মেয়ের অসুস্থতা দেখতে গিয়ে প্রাণ হারালেন মো. হানিফ। পারিবারিক কলহের জেরে শ্বশুর খোরশেদ মোল্লা, শ্যালক আরিফ মোল্লা ও তাঁর বন্ধু দেলোয়ার হোসেন মিলে ছুরিকাঘাতে তাকে হত্যা করেন। খুনের পর রক্তমাখা ছুরি ধুয়ে বাড়িতেই রেখে দেন খোরশেদ। ঘটনাটি ঘটে গত রোববার সকালে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মাঝের ঘোনা এলাকার গলাচিপা কাঁচা রাস্তার মোড়ে। […]
Read more

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।