ক্যাটাগরি বাংলাদেশ

পুলিশের হাতে থাকছে না মারণাস্ত্র র‌্যাব পুনর্গঠনে পাঁচ সদস্যের কমিটি 1747051027 পুলিশের হাতে থাকছে না মারণাস্ত্র, র‌্যাব পুনর্গঠনে পাঁচ সদস্যের কমিটি

পুলিশের হাতে থাকছে না মারণাস্ত্র, র‌্যাব পুনর্গঠনে পাঁচ সদস্যের কমিটি

আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পুলিশের হাতে আর কোনো মারণাস্ত্র থাকবে না। যাদের হাতে এখনো রয়েছে, সেগুলোও ফেরত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১২ মে) বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ‘পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকতে পারবে না। আইন প্রয়োগে তাদের বিকল্প […]
Read more
হত্যা মামলায় জামিন নামঞ্জুর তবে কারাগারে ডিভিশন পেলেন আইভী 1747050580 হত্যা মামলায় জামিন নামঞ্জুর, তবে কারাগারে ডিভিশন পেলেন আইভী

হত্যা মামলায় জামিন নামঞ্জুর, তবে কারাগারে ডিভিশন পেলেন আইভী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দায়ের করা একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে কারাগারে ডিভিশন প্রদানের আবেদন মঞ্জুর করা হয়েছে। সোমবার (১২ মে) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমান এ আদেশ দেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, মামলায় জামিনের আবেদন করলেও আদালত তা […]
Read more
আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে মানুষ স্বস্তিতে দাবি প্রেস সচিবের 1747050026 আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে মানুষ স্বস্তিতে, দাবি প্রেস সচিবের

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে মানুষ স্বস্তিতে, দাবি প্রেস সচিবের

আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে দেশের জনগণ স্বস্তির নিশ্বাস ফেলেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ দেশের মানুষের অধিকার খর্ব করে এসেছে, তাদের সন্ত্রাসী ও নিপীড়নমূলক আচরণের বিরুদ্ধে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল।’ সোমবার (১২ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক ‘মিট দ্য […]
Read more
Rupok 2 1747055305 আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। সোমবার (১২ মে) বিকালে সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠনের পর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট […]
Read more
নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতার আশঙ্কায় রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার 1747047551 নিষিদ্ধ আওয়ামী লীগ: নাশকতার আশঙ্কায় রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার

নিষিদ্ধ আওয়ামী লীগ: নাশকতার আশঙ্কায় রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর দলটির নেতাকর্মীদের সম্ভাব্য নাশকতা মোকাবিলায় রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, আত্মগোপনে থাকা আওয়ামী নেতাকর্মীরা দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাতে পারে। সোমবার (১২ মে) দেশের একটি শীর্ষ সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সূত্র জানায়, আওয়ামী লীগ ঘোলাপানিতে মাছ শিকারের উদ্দেশ্যে দেশে নাশকতা করতে […]
Read more
শেওড়াপাড়ায় 1747047745 শেওড়াপাড়ায় দুই বোন খুন: সিসিটিভিতে ধরা পড়া ভাগ্নে গ্রেপ্তার

শেওড়াপাড়ায় দুই বোন খুন: সিসিটিভিতে ধরা পড়া ভাগ্নে গ্রেপ্তার

রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা তরুণ গোলাম রব্বানী ওরফে তাজ (১৮)–কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পুলিশ জানায়, রব্বানী নিহত দুই বোন মরিয়ম বেগম ও সুফিয়া বেগমের ছোট বোনের ছেলে। রব্বানীকে রবিবার (১১ মে) গভীর রাতে ঝালকাঠির সদর উপজেলার আছিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১২ […]
Read more
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ 1747044607 শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ

জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার (১২ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তাজুল […]
Read more
শাহবাগে গরু ছাগলকে ‘শেখ হাসিনা ও ‘কাদের আখ্যা দিয়ে জবাই 1747043900 শাহবাগে গরু-ছাগলকে ‘শেখ হাসিনা’ ও ‘কাদের’ আখ্যা দিয়ে জবাই!

শাহবাগে গরু-ছাগলকে ‘শেখ হাসিনা’ ও ‘কাদের’ আখ্যা দিয়ে জবাই!

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ‘শুকরিয়া’ জানাতে গরুর নাম শেখ হাসিনা এবং ছাগলের নাম ওবায়দুল কাদের রেখে পশু জবায়ের আয়োজন করেছে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সদস্যরা। সোমবার (১২ মে) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে পশুগুলো জবাই করা হবে বলে জানা যায়। সরেজমিনে দেখা যায়, কালো রঙ্গেন একটি গরুর মাথায় শেখ হাসিনা নামের একটি পোস্টার […]
Read more
বিগত কয়েক দিন যাবৎ নাটক চলছে শাহবাগে মির্জা আব্বাস 1747038715 কয়েক দিন যাবৎ নাটক চলছে শাহবাগে: মির্জা আব্বাস

কয়েক দিন যাবৎ নাটক চলছে শাহবাগে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিগত কয়েক দিন যাবৎ নাটক চলছে শাহবাগে। যেসব এলাকায় সভা-সমাবেশ করা নিষিদ্ধ সেসব এলাকায় সরকারি দল এনসিপি কীভাবে আন্দোলন করে? আর কিসের জন্য আন্দোলন করে? সোমবার (১২ মে) ঢাকা-৭ আসনের সাবেক এমপি প্রয়াত নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর ১০ম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণ সভায় এসব […]
Read more
শিক্ষকদের ওপর হামলা বহিষ্কার শ্রমিক দলের সদস্য সচিব 1747038194 শিক্ষকদের ওপর হামলা, বহিষ্কার শ্রমিক দলের সদস্য সচিব

শিক্ষকদের ওপর হামলা, বহিষ্কার শ্রমিক দলের সদস্য সচিব

বরগুনায় পাঁচ শিক্ষকের ওপর হামলার ঘটনায় পদ হারালেন পাথরঘাটা উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. বাকি বিল্লাহ ফরাজী। এ হামলার ঘটনায় বাকি বিল্লাহসহ তিনজনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগীরা। রবিবার (১১মে) জেলা শ্রমিকদলের দপ্তর সম্পাদক মো. হেলাল উদ্দিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের […]
Read more

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।