ক্যাটাগরি সর্বশেষ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার যাত্রীর

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার যাত্রীর

চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে রেহানা আক্তার লাকি (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার রাতে হাজীগঞ্জের ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ের রান্ধুনীমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহানা আক্তার লাকি হাজীগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকার মনিনাগ মজুমদার বাড়ির বাসিন্দা। তিনি আব্দুল কাদের বিটু মজুমদারের স্ত্রী। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, […]
Read more
তিন ধাপে ১৬ হাজার গ্রাহকের ৬৪ কোটি টাকা পরিশোধ

তিন ধাপে ১৬ হাজার গ্রাহকের ৬৪ কোটি টাকা পরিশোধ

দীর্ঘদিন ধরে বকেয়া থাকা বৈধ বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর অংশ হিসেবে তৃতীয় ধাপে ৭ হাজার ৬৪১ জন পলিসিহোল্ডারের ২৬ কোটি ৩৬ লাখ টাকার দাবি পরিশোধ করা হয়েছে। এ নিয়ে তিন ধাপে মোট ১৬ হাজার ৫৮ জন পলিসিহোল্ডার পেয়েছেন ৬৩ কোটি ৯১ লাখ টাকা। আইডিআরএ জানিয়েছে, গ্রাহকদের […]
Read more
ঘুষের টাকা দিয়ে পোশাক কেনার দাবি, এএসআই ক্লোজড

ঘুষের টাকা দিয়ে পোশাক কেনার দাবি, এএসআই ক্লোজড

হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসেনের ঘুষসংক্রান্ত বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ভিডিওতে তাকে প্রকাশ্যে ঘুষ নেওয়ার বিষয়ে মন্তব্য করতে শোনা যায়। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনা শুরু হয়। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত […]
Read more
চাঁদপুরে বিপুল ইয়াবা উদ্ধার, পালিয়ে গেলেন সন্দেহভাজন মূলহোতা

চাঁদপুরে বিপুল ইয়াবা উদ্ধার, পালিয়ে গেলেন সন্দেহভাজন মূলহোতা

চাঁদপুর সদর উপজেলার নরুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার ১২০টি ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে পরিচালিত বিশেষ এ অভিযানে উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। তবে অভিযানের সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ থাকা ফারহান রানাকে আটক করতে পারেনি অভিযানকারী দল। মাদকদ্রব্য […]
Read more
কণ্ঠের সুরে এশিয়ার মঞ্চে বাংলাদেশের বিটমস্ফিয়ার

কণ্ঠের সুরে এশিয়ার মঞ্চে বাংলাদেশের বিটমস্ফিয়ার

বাদ্যযন্ত্রের প্রচলিত কাঠামোকে পাশে রেখে মানুষের কণ্ঠ, বিটবক্স ও শরীরের ছন্দে সংগীতের পূর্ণাঙ্গ আবহ তৈরি করে আলাদা পরিচিতি গড়ে তুলেছে বাংলাদেশের সংগীতদল বিটমস্ফিয়ার। অ্যাকাপেলা ও বিটবক্সনির্ভর এই দল এবার দেশের সংগীতকে নিয়ে যাচ্ছে আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে। ‘ভয়েস অব বাংলাদেশ—ইউরোভিশন সং কনটেস্ট এশিয়ার জন্য গান’ প্রতিযোগিতায় জয় পাওয়ার পর আগামী ১৪ নভেম্বর ব্যাংককে অনুষ্ঠেয় ইউরোভিশন সং […]
Read more
কাতার থেকে এলএনজি সরবরাহ অনিশ্চিত, বাড়ছে উদ্বেগ

কাতার থেকে এলএনজি সরবরাহ অনিশ্চিত, বাড়ছে উদ্বেগ

কাতার থেকে নভেম্বর পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দেশে এমনিতেই গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ব্যবধান রয়েছে। এর সঙ্গে আমদানি করা এলএনজির সরবরাহে বিঘ্ন ঘটলে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন এবং আবাসিক গ্রাহক—সব ক্ষেত্রেই চাপ আরও বাড়তে পারে। গ্যাসের সংকটের প্রভাব ইতোমধ্যে বিকল্প […]
Read more
দাম বাড়তে বাড়তে সবজি এখন ক্রেতাদের নাগালের বাইরে

দাম বাড়তে বাড়তে সবজি এখন ক্রেতাদের নাগালের বাইরে

শীতের আগমনী বার্তা মিলতে শুরু করলেও রাজধানীর বাজারে তার কোনো স্বস্তির প্রভাব এখনও দেখা যাচ্ছে না। বরং অধিকাংশ সবজির দাম ৮০ থেকে ২০০ টাকা কেজির মধ্যে ঘোরাফেরা করছে। এর সঙ্গে নতুন করে ডিমের দাম ডজনে ১০ টাকা বেড়েছে। মাছ ও মাংসের দামও রয়েছে সাধারণ ক্রেতাদের নাগালের তুলনায় বেশ চড়া। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে বাড়তি […]
Read more
বায়ুদূষণে বিশ্বসেরার শীর্ষে ঢাকা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

বায়ুদূষণে বিশ্বসেরার শীর্ষে ঢাকা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধুলো, ধোঁয়া ও ক্ষতিকর কণায় ভারী হয়ে উঠেছে রাজধানী ঢাকার বাতাস। বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণের মাত্রায় মঙ্গলবার (৬ অক্টোবর) শীর্ষে উঠে এসেছে ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এদিন রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২১৭। এই মাত্রার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। আইকিউএয়ারের বৈশ্বিক তালিকায় ঢাকার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে […]
Read more
‘৫ লাখ টাকার কম হবে না’, ফোনালাপ ফাঁসের পর নেতা বহিষ্কার

‘৫ লাখ টাকার কম হবে না’, ফোনালাপ ফাঁসের পর নেতা বহিষ্কার

‘পাঁচ, পাঁচই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—এমন কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। অডিওতে বিদেশ যেতে ইচ্ছুক এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা চাওয়ার কথা শোনা গেলেও এর সত্যতা ও অডিওটির সম্পূর্ণতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সোমবার বিকেলে […]
Read more
ক্ষমা চাওয়ার শর্ত ঘিরে লিজেন্ডস টুর্নামেন্ট ছাড়ল পাকিস্তান

ক্ষমা চাওয়ার শর্ত ঘিরে লিজেন্ডস টুর্নামেন্ট ছাড়ল পাকিস্তান

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) চলতি আসরে অংশ নেওয়া হলো না পাকিস্তান চ্যাম্পিয়ন্সের। টুর্নামেন্টে খেলতে দলের ক্রিকেটারদের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং আয়োজকদের মধ্যে তৈরি হওয়া জটিলতার জেরে শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তানের সাবেক তারকাদের নিয়ে গড়া দলটি। পাকিস্তানি সংবাদমাধ্যমের সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত আসরের একটি ঘটনাকে […]
Read more
1 … 125 126 127 128 129 … 4,478

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।