Category: সর্বশেষ

গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই পলাতক 1762072980 গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই পলাতক

গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই পলাতক

রাজশাহীর বাঘা উপজেলায় মুন্নি খাতুন (২৬) নামের এক গৃহবধূকে ডিজেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী সুরুজ আলী (২৮) ও তার বাবা-মা পলাতক রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার চক নারায়ণপুর গ্রামের মাসুদ রানার মেয়ে […]
Read more
লাশ ২ 1762072497 সন্তানের লাঠির আঘাতে নিহত হলেন বাবা

সন্তানের লাঠির আঘাতে নিহত হলেন বাবা

নেত্রকোনার মদন উপজেলায় ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (২ নভেম্বর) সকালে মদন থানার ওসি মো. শামসুল আলম শাহ্ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। স্থানীয়রা […]
Read more
ধানের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে খড় 1762070609 ধানের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে খড়

ধানের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে খড়

টাঙ্গাইলের গোপালপুরে এখন ধানের তুলনায় খড়ের দাম বেশি। স্থানীয় বাজারগুলোতে এমন চিত্রই দেখা যাচ্ছে। কৃষিজমির পরিমাণ কমে যাওয়া, বোরো মৌসুমে অনিয়মিত বৃষ্টিপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে কৃষকরা পর্যাপ্ত পরিমাণ খড় সংগ্রহ করতে পারেননি। ফলে বাজারে খড়ের সরবরাহ কমে গিয়ে দাম কয়েকগুণ বেড়ে গেছে। বর্তমানে গোপালপুরে এক মণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ […]
Read more
জরুরি মেরামতের পর পুনরায় চালু হলো মেট্রো রেল 1762070463 জরুরি মেরামতের পর পুনরায় চালু হলো মেট্রো রেল

জরুরি মেরামতের পর পুনরায় চালু হলো মেট্রো রেল

বৈদ্যুতিক লাইনের জরুরি মেরামতের কারণে সাময়িক সময়ের জন্য বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে মেট্রো রেল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, দুপুর ১২টা ৫৫ মিনিটে মেট্রো রেলের চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়েছে। রবিবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমটিসিএল। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, “সম্মানিত […]
Read more
উপহার পাওয়া নৌকা নিয়ে বিপাকে পড়লেন উপদেষ্টা চাইলেন পরামর্শ 1762068949 উপহার পাওয়া নৌকা নিয়ে বিপাকে পড়লেন উপদেষ্টা, চাইলেন পরামর্শ

উপহার পাওয়া নৌকা নিয়ে বিপাকে পড়লেন উপদেষ্টা, চাইলেন পরামর্শ

ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি গত শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে উপহার হিসেবে একটি নৌকা দিয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে, কারণ নৌকা আওয়ামী লীগের প্রতীকও। এই উপহারের কারণে উপদেষ্টার মধ্যেও দ্বিধা দেখা দিয়েছে। নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, আলজেরিয়ার জাতীয় দিবসে […]
Read more
এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা আজ 1762068228 এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা আজ

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা আজ

নভেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের নতুন দাম আজ ঘোষণা করা হবে। এই দাম রবিবার (২ নভেম্বর) বিকেল ৩টায় প্রকাশ করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত নভেম্বর ২০২৫-এর সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সংক্রান্ত নির্দেশনা […]
Read more
চুক্তি অমান্য করে গাজায় ত্রাণ প্রবেশ সীমিত করেছে ইসরায়েল চালিয়ে যাচ্ছে হামলা 1762066304 চুক্তি অমান্য করে গাজায় ত্রাণ প্রবেশ সীমিত করেছে ইসরায়েল, চালিয়ে যাচ্ছে হামলা

চুক্তি অমান্য করে গাজায় ত্রাণ প্রবেশ সীমিত করেছে ইসরায়েল, চালিয়ে যাচ্ছে হামলা

যুদ্ধবিরতির পরও অবরুদ্ধ গাজা উপত্যকায় অধিকাংশ ত্রাণ সরবরাহ আটকে রেখেছে ইসরায়েল। পাশাপাশি চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির চুক্তি হলেও মানবিক ত্রাণ সরবরাহে এখনো বাধা তৈরি করছে ইসরায়েল। যুদ্ধ চলাকালীন সময়ের তুলনায় ত্রাণ সরবরাহ কিছুটা বৃদ্ধি পেলেও ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে গাজার […]
Read more
এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে যা বললেন মাহিম 1762065602 এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে যা বললেন মাহিম

এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে যা বললেন মাহিম

রংপুরের পীরগাছার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন গুরুত্বপূর্ণ উপজেলা সংগঠক ফারদিন এহসান মাহিম দলটির সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শনিবার (১ নভেম্বর) রাতে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান। এর আগে গত জুলাই মাসে তার অজান্তে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পীরগাছা শাখার কমিটি ঘোষণা হওয়ায় তিনি স্বেচ্ছায় পদত্যাগের […]
Read more
বিএনপি প্রতিবাদের পথে গেলে সরকার টিকে থাকতে পারবে না গয়েশ্বর চন্দ্র রায় 1762064528 বিএনপি প্রতিবাদের পথে গেলে সরকার টিকে থাকতে পারবে না: গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপি প্রতিবাদের পথে গেলে সরকার টিকে থাকতে পারবে না: গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপি যদি জুলাই সনদ সংক্রান্ত বিষয়ে প্রতিবাদের পথ বেছে নেয়, তবে বর্তমান সরকার টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বিএনপি ধৈর্য ধরে সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে। রবিবার (২ নভেম্বর) সকালে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের […]
Read more
বিদেশে নেওয়ার প্রলোভনে সংঘবদ্ধ ধর্ষণ 1762063955 বিদেশে নেওয়ার প্রলোভনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার

বিদেশে নেওয়ার প্রলোভনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার

সাভারে এক তরুণীকে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর পুলিশ দেলোয়ার হোসেন দেলু (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। অপর অভিযুক্ত অন্তর এখনও পলাতক রয়েছে। গতকাল শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত শুক্রবার […]
Read more

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।