ক্যাটাগরি সর্বশেষ

সিজারের সময় রোগীর মূত্রথলি ও ভুঁড়ি কাটলেন ভুয়া চিকিৎসক 1758808904 সিজারের সময় রোগীর মূত্রথলি ও ভুঁড়ি কাটলেন ভুয়া চিকিৎসক

সিজারের সময় রোগীর মূত্রথলি ও ভুঁড়ি কাটলেন ভুয়া চিকিৎসক

ঝিনাইদহের মহেশপুরে সিজারিয়ান অপারেশনের সময় এক নারীর মূত্রথলি ও ভুঁড়ি কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ১৭ সেপ্টেম্বর মহেশপুরের ঘুঘরি বাজারের আল আরাফাহ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ভুক্তভোগী স্বপ্না খাতুন (২৫) বর্তমানে যশোরের একটি হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। স্বপ্না খাতুনের স্বজনরা জানান, সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসকরা তার মূত্রথলি এবং ভুঁড়িতে বেশ কয়েকটি […]
Read more
টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত 1758809932 টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় নুর ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ জানায়, নিহত নুর ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ গ্রামের শামসুল হক ও কোহিনুর বেগমের ছেলে। তিনি […]
Read more
অবসরে গেলেন তিন সচিব 1758807768 অবসরে গেলেন তিন সচিব

অবসরে গেলেন তিন সচিব

সরকারি চাকরির বয়স শেষ হওয়ায় তিন সচিবকে অবসরে পাঠানো হয়েছে। আর অবসর গমনের সুবিধার্থে একজন সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।  বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব ইকবাল আব্দুল্লাহ হারুনকে ৩০ সেপ্টেম্বর, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিককে ২৮ সেপ্টেম্বর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত […]
Read more
জাতিসংঘে ‘নাশকতায় শিকার ট্রাম্প চান তদন্ত 1758806993 জাতিসংঘে ‘নাশকতায়’ শিকার ট্রাম্প, চান তদন্ত

জাতিসংঘে ‘নাশকতায়’ শিকার ট্রাম্প, চান তদন্ত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে একের পর এক বিপত্তির মুখে পড়তে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। এসব ঘটনাকে নিজের বিরুদ্ধে ‘নাশকতা’ হিসেবেই দেখছেন মার্কিন প্রেসিডেন্ট। এরই পরিপ্রেক্ষিতে, এ বিষয়ে তদন্ত এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তারেরও দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখতে আন্তর্জাতিক ওই সংগঠনের নিউইয়র্কের সদর দফতরে যান ট্রাম্প। বুধবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে […]
Read more
‘গ্রেপ্তার আতঙ্কে ভিন্ন রুটে জাতিসংঘে যাচ্ছেন নেতানিয়াহু 1758805744 ‘গ্রেপ্তার আতঙ্কে’ ভিন্ন রুটে জাতিসংঘে যাচ্ছেন নেতানিয়াহু

‘গ্রেপ্তার আতঙ্কে’ ভিন্ন রুটে জাতিসংঘে যাচ্ছেন নেতানিয়াহু

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিমানে চড়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তাকে বহনকারী বিমানটি ইউরোপের কয়েকটি দেশ এড়িয়ে ভিন্ন একটি রুটে যাত্রা করে। ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি গ্রিস ও ইতালি অতিক্রম করে দক্ষিণে চলে যায় এবং পরে জিব্রাল্টার প্রণালী পেরিয়ে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে যুক্তরাষ্ট্রের দিকে উড়ে যায়। […]
Read more
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টকে পাঁচ বছরের কারাদণ্ড 1758805690 ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টকে পাঁচ বছরের কারাদণ্ড

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টকে পাঁচ বছরের কারাদণ্ড

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে দেশের একটি আদালত পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। তিনি অপরাধের ষড়যন্ত্র করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। এটি আধুনিক ফ্রান্সের ইতিহাসে একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে শাস্তির নজিরবিহীন ঘটনা। সারকোজির বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০০৭ সালের ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় লিবিয়ার তৎকালীন নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধভাবে লাখ লাখ ইউরো তহবিল হিসেবে […]
Read more
জাল সনদে শিক্ষক সেই বিএনপি নেতা হয়েছেন প্রিন্সিপালও 1758804788 জাল সনদে শিক্ষক সেই বিএনপি নেতা, হয়েছেন প্রিন্সিপালও

জাল সনদে শিক্ষক সেই বিএনপি নেতা, হয়েছেন প্রিন্সিপালও

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ভোকেশনাল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট ও বিএনপি নেতা মো. রেজাউল করিমের বিরুদ্ধে জাল সনদ ব্যবহার করে এমপিওভুক্ত হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সিভিল) বিষয়ে জাল সনদ দেখিয়ে প্রথমে শিক্ষক হিসেবে নিয়োগ পান এবং পরে প্রভাব খাটিয়ে সুপারিনটেনডেন্ট পদে বসেন। বর্তমানে তিনি বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বও পালন করছেন। […]
Read more
সাফ 1758804156 পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে উঠেছে বাংলাদেশ। কলম্বোয় অনুষ্ঠিত সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের যুবারা। দলের হয়ে একটি করে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ও অপু রহমান। ম্যাচের তৃতীয় মিনিটে বাংলাদেশকে প্রথম লিড এনে দেন অধিনায়ক নাজমুল। তবে নাজমুলের গোলের পেছনে বড় অবদান পাকিস্তানের গোলরক্ষকের। সামার রাজ্জাকের ভুলে বল পান অপু। সেই […]
Read more
ঘোষণা শুনেই বাজারে বাড়ল খোলা তেলের দাম 1758804041 ঘোষণা শুনেই বাজারে বাড়ল খোলা তেলের দাম

ঘোষণা শুনেই বাজারে বাড়ল খোলা তেলের দাম

ব্যবসায়ীদের প্রস্তাবের পর সোমবার (২২ সেপ্টেম্বর) সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কত টাকা বাড়ানো হবে, তা নির্ধারণের জন্য তাদের সংগঠনের সঙ্গে বসে সপ্তাহখানেকের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারী ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা […]
Read more
বুড়িমারী স্থলবন্দরে ৯ দিন আমদানি রপ্তানি বন্ধ 1758803465 বুড়িমারী স্থলবন্দরে ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বুড়িমারী স্থলবন্দরে ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা নয়দিন বন্ধ থাকবে ত্রি-দেশীয় বাণিজ্য কেন্দ্র খ্যাত লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ। স্থলবন্দর কার্যালয় ও ব্যবসায়ীরা জানান, দুর্গাপূজার ছুটি উপলক্ষে পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর ও ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের […]
Read more

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।