Category: সর্বশেষ

Untitled design 2025 07 20T013720.714 1752953904 খুলনায় দেশি মদে প্রাণ গেল ৫ জনের, ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

খুলনায় দেশি মদে প্রাণ গেল ৫ জনের, ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

খুলনা শহরে দেশি মদ পান করে একে একে ৫ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ শনিবার রাতে বয়রা এলাকার সাজ্জাদ নামে একজন মারা গেলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচজনে।  এ ঘটনায় ঘরে বসে মদ তৈরি ও বিক্রির অভিযোগে শেখ মোসলেম আলি (৭৮) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মোসলেম আলি খুলনার রায়ের মহল এলাকায় ‘মাতৃশোধন হোমিও ফার্মাসি’ […]
Read more
Untitled design 2025 07 20T012105.826 1752953131 মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৬ অনুপ্রবেশকারী আটক

মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৬ অনুপ্রবেশকারী আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় নারী ও শিশুসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  শনিবার (১৯ জুলাই) দিনভর পৃথক অভিযানে তাদের আটক করা হয়। ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটককৃতদের মধ্যে চারজন নারী, একজন শিশু ও একজন পুরুষ রয়েছেন। পুরুষ ব্যক্তি হলেন নূর ইসলাম […]
Read more
Untitled design 2025 07 20T011000.136 1752952212 প্রেম করতে এসে ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার

প্রেম করতে এসে ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার

সেনাবাহিনীর সদস্য সেজে প্রেম করে প্রতারণা করতে গিয়ে ধরা পড়েছেন আশিক হোসেন (২৩) নামের এক যুবক।  পরে সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে রংপুর নগরীর শেখ পাড়ায়। এ ঘটনায় পরদিন শুক্রবার (১৮ জুলাই) আশিকের বিরুদ্ধে তাজহাট থানায় নারী ও শিশু […]
Read more
Untitled design 2025 07 20T001315.164 1752949091 শাহজালালে ১ কেজি সোনাসহ দুই যুবক গ্রেপ্তার

শাহজালালে ১ কেজি সোনাসহ দুই যুবক গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৫৭৭ গ্রাম সোনাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।  উদ্ধারকৃত সোনার বাজারমূল্য প্রায় এক কোটি ৯২ লাখ ৩৯ হাজার টাকা। আটককৃতরা হলেন শরীফুল আলম (৩০) ও জুবায়ের (৩৬)। শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তারা আগমনী টার্মিনালের ক্যানোপি এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেটকারে […]
Read more
Untitled design 2025 07 19T235111.169 1752947614 জামায়াতকে নাম পাল্টানোর পরামর্শ ‍দিলেন ফরহাদ মজহার

জামায়াতকে নাম পাল্টানোর পরামর্শ ‍দিলেন ফরহাদ মজহার

জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানালেও দলটির নাম পরিবর্তনের আহ্বান জানিয়েছেন কবি ও চিন্তাবিদ ফরহাদ মজহার।  শনিবার (১৯ জুলাই) চট্টগ্রাম প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘জামায়াত নেতাদের আমি ভালোবাসি, কিন্তু যুদ্ধপরবর্তী বাংলাদেশে এই নামটি বজায় রাখা ঠিক হয়নি।’ তিনি মনে করেন, একাত্তরের ভূমিকার কারণে ‘জামায়াতে ইসলামী’ নামটি দেশের রাজনৈতিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক। ফরহাদ মজহার বলেন, […]
Read more
Untitled design 2025 07 19T233552.362 1752946567 পল্লবীতে বিহঙ্গ পরিবহনের বাসে আগুন

পল্লবীতে বিহঙ্গ পরিবহনের বাসে আগুন

রাজধানীর পল্লবীতে বিহঙ্গ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আতঙ্ক ছড়িয়েছে।  শনিবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা বাসটিতে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, দুর্বৃত্তরা বাসটিতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। […]
Read more
বাসায় ফিরেছেন লাক্স তারকা প্রসূন আজাদের বাবা 1752940299 বাসায় ফিরেছেন লাক্স তারকা প্রসূন আজাদের বাবা

বাসায় ফিরেছেন লাক্স তারকা প্রসূন আজাদের বাবা

নিখোঁজের এক দিন পর অবশেষে বাসায় ফিরেছেন লাক্স তারকা প্রসূন আজাদের বাবা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজাদ হোসেন। শনিবার (১৯ জুলাই) রাত সোয়া ৮টার দিকে তিনি রাজধানীর মালিবাগের নিজ বাসায় ফেরেন।  বিষয়টি নিশ্চিত করে অভিনেত্রী প্রসূন বলেন, ‘আমার আব্বুকে পাওয়া গেছে। কিছুক্ষণ আগে বাসায় এসেছেন।’ তবে কোথায় ছিলেন তিনি এবং কীভাবে বাসায় পৌঁছেছেন—এই বিষয়ে এখনো বিস্তারিত […]
Read more
নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ আহত ২০ 1752940176 নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২০

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২০

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) দুপুরে সদর উপজেলার গন্ধর্ব্যখালী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের ইউপি সদস্য জাফর শেখ গ্রুপের সঙ্গে একই গ্রামের রোস্তম আলী দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে জাফর শেখের সমর্থক জিল্লুর রহমানকে […]
Read more
খাবার খাওয়ানোর কথা বলে শিশুটিকে হোটেলে নিয়ে ধর্ষণের পর হত্যা পিবিআই 1752939642 ‘খাবার খাওয়ানোর কথা বলে শিশুটিকে হোটেলে নিয়ে ধর্ষণের পর পিটিয়ে হত্যা’

‘খাবার খাওয়ানোর কথা বলে শিশুটিকে হোটেলে নিয়ে ধর্ষণের পর পিটিয়ে হত্যা’

খাবার কিনে দেওয়ার কথা বলে ১২ বছরের একটি ছেলেশিশুকে হোটেলে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছেন দুই যুবক। এ ঘটনায় গ্রেপ্তার একজন অভিযুক্তকে জিজ্ঞাসা করে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এসব তথ্য জানায়। ঘটনাটি গত রবিবার (১৩ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ঘটে।পিবিআই জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির নাম আল–আমিন (৩৪)। শুক্রবার (১৮ জুলাই) গাজীপুরের […]
Read more
গোপালগঞ্জবাসীর ওপর জুলুম বন্ধ করুন 1752939205 গোপালগঞ্জবাসীর ওপর জুলুম বন্ধ করুন: তাসনিম খলিল

গোপালগঞ্জবাসীর ওপর জুলুম বন্ধ করুন: তাসনিম খলিল

গোপালগঞ্জবাসীর ওপর জুলুম বন্ধের আহ্বান জানিয়েছেন নেত্র নিউজের এডিটর-ইন-চিফ তাসনিম খলিল। শনিবার (১৯ জুলাই) রাত পৌনে ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। ফেসবুক পোস্টে তাসনিম খলিল লেখেন, ‘গোপালগঞ্জবাসীর ওপর জুলুম বন্ধ করুন। তারা আমাদের ভাই-বোন, বাংলাদেশের নাগরিক। তাদের নিরাপত্তা, মানবিক মর্যাদা ও নাগরিক অধিকার রক্ষা করাই রাষ্ট্রীয় বাহিনীগুলোর সাংবিধানিক […]
Read more

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।