ট্যাগ খবরওয়ালা বাংলা

সংসদ ভবন এলাকায় ছিনতাই, শিক্ষিকা নিহত গ্রেপ্তার ২

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় শিক্ষিকা নিহত, মূল হোতাসহ গ্রেপ্তার ২

রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় চলন্ত রিকশা থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় রাস্তায় পড়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. রনজিনা পারভীন (৫০) নিহত হওয়ার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‍্যাব। বাহিনীটি জানিয়েছে, গ্রেপ্তার […]
Read more
ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মৃত্যু

ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই সৌদিপ্রবাসীসহ তিন বন্ধু নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই ফরিদপুরের নগরকান্দা উপজেলার হাসনহাটি গ্রামের বাসিন্দা এবং তাঁদের বয়সও কাছাকাছি। নিহতরা হলেন চয়ন মোল্লা (২৩), সিয়াম মোল্লা (২৩) ও নয়ন হোসেন (২১)। তাঁদের মধ্যে চয়ন মোল্লা মোটরসাইকেলটি […]
Read more
বিশ্বব্যাংক ২০২৫ সালে দরিদ্র বেড়েছে ১৪ লাখ

বিশ্বব্যাংক: ২০২৫ সালে দরিদ্র বেড়েছে ১৪ লাখ

গত বছর বাংলাদেশে দরিদ্র মানুষের সংখ্যা আনুমানিক ১৪ লাখ বেড়েছে। উচ্চ মূল্যস্ফীতি, কর্মসংস্থানের দুর্বলতা এবং মানুষের আয় না বাড়ার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল প্রত্যাশিতভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ দেশের অর্থনীতিতে নতুন চাপ তৈরি করেছে। পরিস্থিতি দীর্ঘ হলে দারিদ্র্য, কর্মসংস্থান, জ্বালানি, কৃষি ও নিত্যপণ্যের বাজারে এর প্রভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা […]
Read more
ঢাকায় ফেরার পথে দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা তাসনুভা তিশার

ঢাকায় ফেরার পথে দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা তাসনুভা তিশার

নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। ভৈরব ব্রিজ পার হওয়ার পর টোল প্লাজার কাছাকাছি এলাকায় একটি পিকআপ তাদের বহনকারী গাড়িতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তবে অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট […]
Read more
পুলিশকে প্রকাশ্যে মারধরের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

পুলিশকে প্রকাশ্যে মারধরের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

মাইক্রোবাসকে রাস্তা ছেড়ে সাইড না দেওয়াকে কেন্দ্র করে মাগুরায় এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মারার ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নাঈমুজ্জামান নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। গ্রেফতার নাঈমুজ্জামান নয়ন মাগুরা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি মাগুরা মাইক্রোবাস মালিক সমিতির সভাপতির দায়িত্বেও […]
Read more
লিভারপুলের তারকাকে নিয়ে ম্যানসিটির নতুন পরিকল্পনা

লিভারপুলের তারকাকে নিয়ে ম্যানসিটির নতুন পরিকল্পনা

লিভারপুলের ডাচ ফরোয়ার্ড কোডি গাকপোকে দলে ভেড়াতে বড় অঙ্কের প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ চ্যাম্পিয়নদের আগ্রহের কেন্দ্রে থাকা এই আক্রমণভাগের খেলোয়াড়কে নিয়ে দুই ক্লাবের মধ্যে বড় ধরনের ট্রান্সফার লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, গাকপোর প্রতিনিধিদের সঙ্গে ব্যক্তিগত শর্ত নিয়ে ইতিমধ্যে সমঝোতায় পৌঁছেছে ম্যানচেস্টার সিটি। এখন মূল লক্ষ্য লিভারপুলকে রাজি করানো। সে জন্য […]
Read more
হাসানের পাশে সংগীতাঙ্গন, প্রতিবাদ জানাতে বিশেষ কনসার্ট

হাসানের পাশে সংগীতাঙ্গন, প্রতিবাদ জানাতে বিশেষ কনসার্ট

মঞ্চে গান পরিবেশনের সময় দর্শকের ছোড়া পানির বোতলে আঘাত পাওয়ার ঘটনায় ‘আর্ক’ ব্যান্ডের ভোকাল সৈয়দ হাসানুর রহমান হাসানের প্রতি সংহতি জানাতে ঢাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ কনসার্ট। শিল্পীদের সম্মান, মঞ্চের নিরাপত্তা এবং স্বাধীনভাবে সংগীত পরিবেশনের পরিবেশ নিশ্চিত করার দাবিকে সামনে রেখে আয়োজন করা হয়েছে ‘লাউড সিটি টেকওভার’ নামের এই সংগীতানুষ্ঠান। আগামী ৪ সেপ্টেম্বর রাজধানীর ফার্মগেটে […]
Read more
কসবায় ছাত্রলীগের দুই কলেজ নেতা পুলিশের হাতে গ্রেপ্তার

কসবায় ছাত্রলীগের দুই নেতা পুলিশের হাতে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছাত্রলীগের দুই কলেজ শাখার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার পৃথক দুটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে গভীর রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কসবা টি. আলী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. […]
Read more
নেপালে বন্যায় ভেসে আসা ব্যাংকের লকার লুটপাট, গ্রেপ্তার ২৯

নেপালে বন্যায় ভেসে আসা ব্যাংকের লকার লুটপাট, গ্রেপ্তার ২৯

প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতার মাঝেই নেপালে ফুটে উঠেছে সামাজিক অপরাধের এক নির্মম ও অদ্ভুত চিত্র। হিমবাহ ধসে সৃষ্ট হঠাৎ বন্যা ও পাহাড় ধসে দেশটির বিস্তীর্ণ এলাকা যখন লন্ডভন্ড, ঠিক তখনই উত্তাল নদীর স্রোতে ভেসে আসা একটি ব্যাংকের লকার ভেঙে টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। শুধু তা-ই নয়, পানিতে ভেসে আসা এক নারীর লাশ থেকেও গহনা চুরির অভিযোগে […]
Read more
নৌ অবরোধ টপকে চার মাসে ৭৫০ কোটি ডলার আয় ইরানের

নৌ অবরোধ টপকে চার মাসে ৭৫০ কোটি ডলার আয় ইরানের

যুক্তরাষ্ট্রের কঠোর সামুদ্রিক ও অর্থনৈতিক অবরোধের তোয়াক্কা না করেই জ্বালানি তেল রপ্তানিতে চমক দেখিয়েছে ইরান। চলতি ফার্সি অর্থবছরের প্রথম চার মাসে (মার্চ থেকে জুলাই) অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করে অর্জিত ৭৫০ কোটি মার্কিন ডলার সরাসরি দেশের কেন্দ্রীয় ব্যাংকে জমা করেছে তেহরান। শনিবার দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ‘ফার্স’-এর এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। […]
Read more
1 10 11 12 13 14 889

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।