দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু

দেশে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭৯৮ শিশুর সন্ধান পাওয়া গেছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত […]
চোর সন্দেহে দুই যুবককে নির্যাতন, একজনের মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় চোর সন্দেহে দুই যুবককে ধরে নিয়ে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাল বাদশা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই স্থান থেকে মাইদুল (১৮) নামে আরেক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর পদ্মপুকুর এলাকায়। নিহত লাল বাদশা আলমপুর ইউনিয়নের আলমপুর […]
১৫ আগস্ট ঘিরে সক্রিয়তার অভিযোগে সাবেক এমপি গ্রেপ্তার

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ভোররাতে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের […]
গ্যাস সংকটে হবিগঞ্জের শিল্পাঞ্চলে উৎপাদন বন্ধ

হবিগঞ্জের শিল্পাঞ্চলে টানা তিন দিন ধরে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকায় বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে শিল্প উৎপাদন। জেলার ছোট-বড় মিলিয়ে ১৭১টি শিল্পকারখানার মধ্যে অন্তত দেড় শতাধিক কারখানায় উৎপাদন কার্যক্রম থেমে গেছে। দীর্ঘদিন ধরে কম চাপের গ্যাস পাওয়ার পর বুধবার থেকে অনেক শিল্পপ্রতিষ্ঠানে সরবরাহ একেবারেই বন্ধ হয়ে যায়। এতে কারখানাগুলোতে উৎপাদন বন্ধ হওয়ার পাশাপাশি বিপুল […]
১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ১৫ আগস্টকে কেন্দ্র করে গোপনে নেতাকর্মীদের সংগঠিত করা এবং খিচুড়ি রান্নার অভিযোগে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কুচিয়ামোড়া বাজারসংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশ থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তার দুজন হলেন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের উপজেলা সহসভাপতি […]
১৫ আগস্ট: ইতিহাসের অন্ধকারতম অধ্যায়

১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক বেদনাবিধুর ও শোকাবহ দিন। ১৯৭৫ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। যে নেতার নেতৃত্বে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করেছিল, স্বাধীনতার মাত্র কয়েক বছরের মধ্যেই নিজ দেশের মাটিতে তাঁকে প্রাণ হারাতে হয়। সেই হত্যাকাণ্ড […]
হঠাৎ আলোর ঝলকানি স্মরণ – ‘লালসালু’র স্রষ্টা সৈয়দ ওয়ালীউল্লাহ

বাংলা কথাসাহিত্যের আকাশে কিছু মানুষ নক্ষত্রের মতো আবির্ভূত হন—অল্প আলোয়ও যাঁরা দীর্ঘদিন পথ দেখান। সৈয়দ ওয়ালীউল্লাহ তেমনই এক অনন্য কথাশিল্পী। বাংলা সাহিত্যে আধুনিক মনন, অস্তিত্বচেতনা, সমাজবাস্তবতা এবং ধর্মীয় গোঁড়ামির অন্তর্লীন সংকটকে তিনি যে শিল্পশক্তি ও স্বতন্ত্র ভাষাভঙ্গিতে তুলে ধরেছেন, তা তাঁকে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক কথাসাহিত্যিকে পরিণত করেছে। তিনি ছিলেন ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, কবি, […]
১৫ আগস্ট কেন্দ্র করে নলছিটিতে শিক্ষকসহ চার আ.লীগ নেতা গ্রেপ্তার

জাতীয় শোক দিবস ও ১৫ আগস্ট কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে ঝালকাঠির নলছিটিতে বিশেষ ও সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলের দিকে উপজেলার পৃথক পৃথক এলাকায় ঝটিকা অভিযান […]
সাবেক উপজেলা চেয়ারম্যান ও নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে নিজ বাসভবন থেকে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়। নাচোল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার কসবা ইউনিয়নের বাইলকাপাড়া এলাকায় আব্দুল কাদেরের নিজ বাড়ি ঘিরে ফেলে পুলিশের একটি […]
ধানমন্ডি-৩২ এ শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের হাতে আওয়ামী লীগ কর্মী আটক

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন অর্ণব দাস (৩৭) নামে এক ব্যক্তি। আওয়ামী লীগের রাজনীতি ও দলীয় কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার সন্দেহে শনিবার সকালে তাকে ধানমন্ডি এলাকা থেকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধানমন্ডি থানা পুলিশ সূত্রে […]