‘অপারেশন সিঁদুর’ নিয়ে বলিউড তারকাদের প্রতিক্রিয়া

জম্মু ও কাশ্মীরের পেহেলগাম হামলায় ২৬ জন নিহত হওয়ার ১৫ দিনের মাথায় ‘অপারেশন সিঁদুর’ অভিযান শুরু হয়েছে। এতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলো। এমনটাই জানিয়েছে ভারতীয় সেনা। ভারতের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বলিউড তারকারা। 

‘অপারেশন সিঁদুর’-এর লোগো শেয়ার করে কঙ্গনা রানাওয়াত স্পষ্ট জানিয়েছেন, সন্ত্রাসকে বিন্দুমাত্র সহ্য করা যাবে না। তিনি লিখেছেন, ‘ভারতীয় সেনার এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’ 

বরাবরই দেশপ্রেমের কথা উঠে আসে অক্ষয় কুমারের ছবিতে। পদ্ম শিবিরের সমর্থক বলেও তিনি পরিচিত।
অভিনেতা ‘অপারেশন সিঁদুর’-এর লোগো শেয়ার করে নিয়ে লিখেছেন, “জয় হিন্দ, জয় মহাকাল’।

এছাড়াও সুনীল শেঠি, রিতেশ দেশমুখ, আল্লু অর্জুন, সামান্থা রুথ প্রভু, বিবেক অগ্নিহোত্রী, বিক্রান্ত মাসে-সহ অনেকেই ‘অপারেশন সিঁদুর’-এর জন্য ভারতীয় সেনার জয়জয়কার করছেন।

খবরওয়ালা/এফএস

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।