খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 15শে চৈত্র ১৪৩০ | ২৮ই মার্চ ২০২৪ | 1148 Dhu al-Hijjah 5
দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। গত মঙ্গলবার (২৬ মার্চ) সকালে কুষ্টিয়া মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া করা হয়। এছাড়াও বিকেলে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি মোঃ মোফাজ্জল হক বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর ভুমিকা ছিল অপরিসীম। পূর্ব পাকিস্তানের আমজনতা এক হয়েছিল তার বজ্রকঠিন ভাষনে। পুরো বাঙালি জাঁতি সংগঠিত হয়েছিল তার নেতৃত্বে। বঙ্গবন্ধুর ডাকে এদেশের মানুষ সকল প্রকার আন্দোলন ও সংগ্রামে ঝাঁপিয়ে পড়তো। বস্তুত বাঙালি জাতির ইতিহাসে শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা আর এ স্বাধীনতা অর্জনের অগ্রদূত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।