উত্তরাখণ্ডে ভূমিধস ও বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি, ছয়জন নিহত ও নিখোঁজ ১১

ভারতের উত্তরাখণ্ডে হঠাৎ বৃষ্টি ও ভূমিধসের কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) ভোর থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে এখন পর্যন্ত ছয়জন মারা গেছেন এবং ১১ জন নিখোঁজ রয়েছেন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চামোলি, রুদ্রপ্রয়াগ, টেহরি ও বাগেশ্বর জেলা।

বাগেশ্বরে দুটি বাড়ি ভেঙে পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে এবং একই পরিবারের তিনজন নিখোঁজ। চামোলিতে ভূমিধসে এক দম্পতির মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে ২৫টি গবাদিপশু। রুদ্রপ্রয়াগে সরিতা দেবী নামে এক নারীর মৃত্যু হয়েছে এবং সেখানে কমপক্ষে আটজন নিখোঁজ। দেরাদুনে নদীতে ভেসে যাওয়া একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রবল বৃষ্টি ও ভূমিধসে বদ্রিনাথ ও কেদারনাথ মহাসড়কসহ বহু রাস্তা বন্ধ হয়ে গেছে। এতে আটকা পড়া প্রায় ৭০ জন তীর্থযাত্রীকে উদ্ধার করা হয়েছে।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দ্রুত ত্রাণ ও উদ্ধার তৎপরতার নির্দেশ দিয়েছেন। আবহাওয়া দপ্তর বাগেশ্বর, চামোলি, দেরাদুন ও রুদ্রপ্রয়াগে ‘রেড অ্যালার্ট’ এবং অন্যান্য কয়েকটি জেলায় ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।