উপবৃত্তির টাকা আত্মসাত, মাদরাসার সুপার কারাগারে

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল ইসলামীয়া দাখিল মাদরাসায় শিক্ষার্থীদের উপবৃত্তির টিউশন ফির টাকা আত্মসাতে দায়ের করা মামলায় সুপার মো. জাহাঙ্গীর আলমকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

সোমবার (৩০ জুন) সন্ধ্যায় মামলার শুনানি শেষে বগুড়ার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার জামিন বাতিল করে জেল হাজতে পাঠান।

মামলা সূত্রে জানা যায়, সুপার জাহাঙ্গীর আলম ২০২১ সালে ওই মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তির টিউশন ফির ৩৭ হাজার টাকা সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে বগুড়া থানা রোডের অগ্রণী ব্যাংক শাখায় পাঠায়। এই টাকা শিক্ষকদের মাঝে বিতরণের নিয়ম। কিন্তু সুপার কাউকে না জানিয়ে এই টাকা তুলে আত্মসৎ করেন।

এ ঘটনায় মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি সুলতান মাহামুদ রুবেল বাদী হয়ে ২০২৩ সালের ২৩ মে আদালতে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ায় সুপারের বিরুদ্ধে আদালতে গত বছরের ২ ডিসেম্বর চার্জশিট দাখিল করেন।

এই মামলার সোমবার ছিল শুনানির তারিখ। ওই দিন সুপার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান।

মামলার বাদী সুলতান মাহামুদ রুবেল বলেন, মাদরাসার সুপারের বিরুদ্ধে আরও বিভিন্ন অনিয়মের অভিযোগ আছে। নিয়োগ নিয়ে নানা প্রতারণা করেন তিনি।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।